Kolkata Metro

আবার মেট্রো বিভ্রাট! এসপ্ল্যানেড থেকে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে পরিষেবা বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৫টা ৫১ মিনিট নাগাদ গ্রিন লাইনে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। বিষয়টি নজরে আসতেই গোলযোগ মেরামতির জন্য ঘটনাস্থলে যান ইঞ্জিনিয়ারেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৯:২৩
Due to a technical issue metro services disrupted in Green Line

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার কলকাতা মেট্রোয় বিভ্রাট। মঙ্গলবার বিকেলের পর গ্রিন লাইনে (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ) পরিষেবা ব্যাহত। আপাতত এসপ্ল্যানেড থেকে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে মেট্রো চলাচল বন্ধ রয়েছে।

Advertisement

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৫টা ৫১ মিনিট নাগাদ গ্রিন লাইনে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। বিষয়টি নজরে আসতেই গোলযোগ মেরামতির জন্য ঘটনাস্থলে যান ইঞ্জিনিয়ারেরা। তাঁরা যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখছেন। আর এই গোলযোগের কারণে গ্রিন লাইনে পুরোপথে মেট্রো চলছে না। আপাতত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং সল্টলেক স্টেডিয়াম থেকে সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে মেট্রো চলাচল করছে। দ্রুত সম্পূর্ণ পথে পরিষেবা চালু করার চেষ্টা করছেন মেট্রো কর্তৃপক্ষ।

ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট হওয়ায় বিপাকে পড়েছেন অফিসফেরত যাত্রীরা। সেক্টর ফাইভ এলাকায় অনেক অফিস রয়েছে। অনেকেই বাড়ি ফেরার জন্য মেট্রো ধরেন। এক মেট্রোয় সোজা শিয়ালদহ বা হাওড়া স্টেশনে চলে আসা যায়। কিন্তু বিভ্রাটের কারণে অনেকেই মেট্রোপথ ছে়ড়ে সড়কপথে গন্তব্যে পৌঁছোনোর চেষ্টা করছেন।

Advertisement
আরও পড়ুন