Kolkata Metro

ফের মেট্রোর সামনে ঝাঁপ, এ বার টালিগঞ্জ স্টেশনে! প্রায় আধ ঘণ্টা পরিষেবা ব্যাহত ছিল ব্লু লাইনে

মেট্রো সূত্রে খবর, রবিবার বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। টালিগঞ্জ স্টেশনে ডাউন লাইনে চলন্ত মেট্রোর সামনে এক যুবক ঝাঁপ দেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৮
Kolkata Metro service disrupted again in Sunday

মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যাত্রীর। —ফাইল চিত্র।

মেট্রোর সামনে ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা। এ বার টালিগঞ্জ মেট্রো স্টেশনে। সেই কারণে রবিবার বিকেলে ব্লু লাইনে প্রায় আধ ঘণ্টা ব্যাহত হয় মেট্রো পরিষেবা। ওই সময়ে ভাঙা পথে চলে মেট্রো।

Advertisement

মেট্রো সূত্রে খবর, রবিবার বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। টালিগ়ঞ্জ স্টেশনে ডাউন লাইনে চলন্ত মেট্রোর সামনে এক যুবক ঝাঁপ দেন। দ্রুত মেট্রো থামিয়ে দেন চালক। মেট্রোর এক কর্তৃপক্ষকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ওই যুবকের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। ঝাঁপ দেওয়ার বিষয় নজরে আসতেই লাইনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ওই যাত্রীকে উদ্ধারের পর পরিষেবা স্বাভাবিক হয় বিকেল সাড়ে ৪টে ৫০ মিনিট নাগাদ। মেট্রোর ওই আধিকারিক জানান, দ্রুত ওই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কোনও তথ্য মেলেনি।

কলকাতা মেট্রোর ব্লু লাইনে হামেশাই আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। বার বার তার জন্য পরিষেবা ব্যাহত হয়। কেন বার বার এই লাইনেই আত্মহত্যার চেষ্টার মতো ঘটনা ঘটছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই প্রবণতা ঠেকাতে একাধিক পদক্ষেপ করেছেন মেট্রো কর্তৃপক্ষ। কালীঘাট স্টেশনে প্ল্যাটফর্মের প্রান্তে গার্ডরেল পর্যন্ত বসানো হয়েছে। কিন্তু এ সবে বিশেষ লাভ হয়নি। অন্যান্য নতুন তৈরি রুটগুলিতে সাবধানতামূলক ব্যবস্থা নেওয়া হলেও সবচেয়ে পুরনো এই রুটে তা করা যায়নি।

Advertisement
আরও পড়ুন