Kolkata Metro Railway

মেট্রোর স্ক্রিন ডোর রক্ষণাবেক্ষণে মডেল রুম

প্ল্যাটফর্ম থেকে যাত্রীদের মেট্রোর ট্র্যাকে এসে পড়ার বিপদআটকাতে তৈরি হয়েছে এই ব্যবস্থা। তবে, ভূগর্ভস্থ স্টেশনগুলিরপ্ল্যাটফর্ম স্ক্রিন ডোর মেট্রো স্টেশনের ছাদ পর্যন্ত বিস্তৃত হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৫

—প্রতীকী চিত্র।

পূর্ব-পশ্চিম মেট্রোর প্ল্যাটফর্মে স্ক্রিন ডোরের রক্ষণাবেক্ষণের প্রক্রিয়া উন্নত করতে সল্টলেকের সেন্ট্রাল পার্ক ডিপোয় বৃহস্পতিবার একটি মডেল রুম চালু করা হল।কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশুশেখর মিশ্র ওই মডেল রুমের সূচনা করেন। কলকাতা মেট্রোর পাঁচটি পথের মধ্যে একমাত্র গ্রিন লাইন বা পূর্ব-পশ্চিম মেট্রোর মাটির উপরের স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম স্ক্রিন গেট এবং ভূগর্ভস্থ স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর রয়েছে।

প্ল্যাটফর্ম থেকে যাত্রীদের মেট্রোর ট্র্যাকে এসে পড়ার বিপদআটকাতে তৈরি হয়েছে এই ব্যবস্থা। তবে, ভূগর্ভস্থ স্টেশনগুলিরপ্ল্যাটফর্ম স্ক্রিন ডোর মেট্রো স্টেশনের ছাদ পর্যন্ত বিস্তৃত হয়। এই জাতীয় ব্যবস্থা প্ল্যাটফর্মে যাত্রীদের সুরক্ষা প্রদান ছাড়াও মেট্রো স্টেশনের বাতানুকূল যন্ত্রের বাতাস বাইরে ছড়িয়ে পড়তে দেয় না। ফলে বিদ্যুতের সাশ্রয় হয়। মাটিরউপরের স্টেশনগুলির প্ল্যাটফর্মে বাতানুকূল ব্যবস্থার প্রয়োজন পড়ে না। ফলে স্ক্রিন গেট মেট্রোর দরজার উচ্চতার হয়।

পূর্ব-পশ্চিম মেট্রোর নতুন মডেল রুমে দু’ধরনের দরজাই ঠাঁইপেয়েছে। জরুরি পরিস্থিতিতেযাত্রীদের উদ্ধার করতে বিশেষ চাবি ঘুরিয়ে দরজা খোলার ব্যবস্থাও রয়েছে। দরজা রক্ষণাবেক্ষণ এবং তার ব্যবস্থাপনা বোঝার জন্য পূর্ণাঙ্গ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক এস এস কান্নান।

আরও পড়ুন