—প্রতীকী ছবি।
আমরা সকলেই জীবনে নামযাশ, টাকাপয়সা, সুখশান্তি সব কিছু চাই। তবে চাইলেই যে আমরা মনের মতো সব কিছু পেয়ে যাব এটা সম্ভব হয় না। আমরা যেমনটা চাইব, সব সময় তেমনটাই আমাদের সঙ্গে হবে, এই ধারণা রেখে চললে শেষে গিয়ে হতাশই হতে হয়। কিছু মানুষ রয়েছেন যাঁদের জীবন তাঁদের কাঙ্ক্ষিত পথেই এগিয়ে চলছে। তবে সব দিক দিয়ে সুখী খুব কম মানুষই থাকেন। জ্যোতিষশাস্ত্র মতে, এমন একটা টোটকা রয়েছে যা সঠিক নিয়ম মেনে পালন করতে পারলে খুবই উপকার পাওয়া যাবে।
টোটকা:
এই টোটকা করতে একটা যে কোনও ধাতুর ছোট ঘটি নিতে পারেন। এ ক্ষেত্রে তামা বা রুপোর ঘটি নিতে পারলে খুবই ভাল হয়। এর সঙ্গে হলুদের গুঁড়ো, গোটা ধনে আর জল নিন।
নিয়ম:
প্রথমে ঘটিতে পরিষ্কার জল নিয়ে নিতে হবে। গঙ্গাজল থাকলে ভাল হয়, সেটা না থাকলে পরিষ্কার জল নিলেই চলবে। এ বার জলপূর্ণ ঘটিতে এক চিমটে করে হলুদের গুঁড়ো দিন। মোট ন’বার দিতে হবে। নয় গ্রহের উদ্দেশে টোটকাটি পালন করা হয় বলে ন’বার হলুদ গুঁড়ো দিতে হয়। তার পর ন’টা গোটা ধনে এক একটা গ্রহের নাম করে ঘটির মধ্যে দিয়ে দিন। এ বার সদর দরজার ডান দিক থেকে শুরু করে পুরো বাড়িতে ঘটির জল ছিটিয়ে দিতে হবে। যদিও পুরো জলটা ছিটিয়ে দিলে হবে না, একটু বাঁচিয়ে রাখতে হবে। শেষের জলটা একটা গামলা বা বালতির মধ্যে জল ভরে তাতে দিয়ে দিন। প্রতি দিন সকালে স্নানের পর এই টোটকা পালন করতে হবে।
ফলাফল:
এই টোটকা করার তিন মাসের মধ্যে অর্থ এবং সুখশান্তি আপনার দিকে আকৃষ্ট হবে। এরই সঙ্গে যে কোনও বাধা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সব দিক দিয়ে উপকার পাবেন।