ধর্মতলায় ধর্নামঞ্চে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
ধর্নামঞ্চে হাতে তুলে নিয়েছেন তুলি। ক্যানভাসে ছবি ফুটিয়ে তুলছেন মমতা।
ব্রাহ্মণ ও বৈষ্ণব সামাজের দুই প্রতিনিধি এসেছেন মঞ্চে। ব্রাহ্মণ সমাজের প্রেসিডেন্ট ইন্দ্রনীল মুখোপাধ্যায় বলেন, ‘‘আমাদের চারটি সংগঠন আছে পশ্চিমবঙ্গে। আজকে ব্রাহ্মণ সমাজ মাসে অনুদান পাচ্ছে।’’ তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের ২ কোটি মানুষ ব্রাহ্মণ পরিবারের সঙ্গে যুক্ত। সেই দু’কোটি মানুষের ভোট, সেই ভোট নিশ্চিতরূপে দিদির কাছে যাবে। মহান নেত্রী আমাদের অধিকারের জন্য সময় দিয়েছেন।’’
মঙ্গলবার সকালে ধর্নামঞ্চে ‘মঙ্গলদীপ’ গানের সঙ্গে গলা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা।
বিজেপিকে ভিতুর দল, কাপুরুষের দল বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা। সোমবার ধর্নামঞ্চ থেকে তিনি বলেন, “ভিতুর দল, কাপুুরুষের দল। মানুষ আসছে না। মানুষের সমর্থন নেই।’’
শুক্রবার থেকে কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল। এসআইআর ইস্যুতে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোমবার কর্মসূচির চতুর্থ দিনে মমতা জানিয়েছেন, ধর্না চলবে। মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল সেই কর্মসূচি।