Poisonous Alcohol

বিষ মদ খেয়ে ডেবরায় মৃত্যু এক যুবকের, ঠেক ভাঙার নির্দেশ জেলা পরিষদের কর্মাধক্ষ‍্যের

এলাকার যুবক থেকে বয়স্ক— দিনভর মদে ডুবে থাকে বলে অভিযোগ। এর আগেও ওই এলাকায় বিষ মদ খেয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানান তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৯
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিষ মদ খেয়ে মৃত্যু পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার এক যুবকের। মৃতের নাম প্রদীপ মল্লিক। বাড়ি জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের চকসাহাপুর এলাকায়।

Advertisement

বহু দিন ধরেই এলাকাবাসীর অভিযোগ ছিল সেখানে গজিয়ে ওঠা দেশী মদের ঠেক নিয়ে। এলাকার যুবক থেকে বয়স্ক— দিনভর মদে ডুবে থাকে বলে অভিযোগ। এর আগেও ওই এলাকায় বিষ মদ খেয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানান তাঁরা। প্রদীপের ক্ষেত্রেও তা-ই হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা-সহ মৃতের পরিবারের। এই ঘটনার কথা জানার পর এলাকায় হাজির হন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু ও কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু। এলাকার সমস্ত দেশী মদের ঠেক গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন