Accident in Digha

ওভারটেক করার সময় দিঘাগামী বাসের চাকা ফেটে বিপত্তি! প্রাণ গেল এক জন যাত্রীর, আহত ১৫

শনিবার সকালে মেদিনীপুর থেকে দিঘা যাচ্ছিল বাসটি। তাতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। ১০টা নাগাদ ঘটনাটি ঘটে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের সাঁকোয়া এলাকায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৫
দুর্ঘটনার মুখে বাস।

দুর্ঘটনার মুখে বাস। — নিজস্ব চিত্র।

বাসের টায়ার ফেটে দুর্ঘটনার কবলে পড়ল দিঘাগামী যাত্রিবাহী বাস। ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। আহত হয়েছেন ১৫ জন। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

শনিবার সকালে মেদিনীপুর থেকে দিঘা যাচ্ছিল বাসটি। তাতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। ১০টা নাগাদ ঘটনাটি ঘটে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের সাঁকোয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পথে অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে একটি টায়ার ফেটে যায়। তাতেই বিপত্তি ঘটে।


ঘটনার খবর পেয়ে স্থানীয়েরা উদ্ধার শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছোয় খড়্গপুর লোকাল থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাসটিকে উদ্ধার করতে ক্রেন আনা হয়েছে। খবর পেয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মনোরঞ্জন ঘোষ।

Advertisement
আরও পড়ুন