Drowned to Death

নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন বাবা-ছেলে! দাঁতনের ঘাটে সাইকেল, পোশাক দেখে খোঁজ শুরু বড় ছেলের

গ্রাম সংলগ্ন নদীর ঘাটে দুপুরে গিয়েছিলেন বাবা ও ছেলে। নদীতে স্নান করতে নেমে তলিয়ে যান দু’জন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ২১:৪২

— প্রতীকী চিত্র।

সুবর্ণরেখা নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ নম্বর ব্লকের বড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মানস চন্দ (৪৫) এবং মৌসুম চন্দ (৮)।

Advertisement

গ্রাম সংলগ্ন নদীর ঘাটে দুপুরে গিয়েছিলেন বাবা ও ছেলে। নদীতে স্নান করতে নেমে তলিয়ে যান দু’জন। দীর্ঘ ক্ষণ কেটে গেলেও যখন বাবা এবং ছেলে বাড়ি ফেরেননি, তখন পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে ওঠেন। মানসের বড় ছেলে নদীর ঘাটে যান। সেখানে তাঁদের সাইকেল এবং পোশাক পড়ে থাকতে দেখে গ্রামবাসীদের খবর দেন।

তল্লাশি চালিয়ে নদী থেকে দু’জনের নিথর দেহ উদ্ধার করা হয়। পুলিশ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

Advertisement
আরও পড়ুন