Kharagpur IIT

কলেজ ক্যাম্পাসে পথকুকুরদের ‘প্রবেশ নিষেধ’! বিজ্ঞপ্তি জারি খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষের

ক্যাম্পাসে প্রায় ৬০০টি সারমেয় রয়েছে। পূর্ব বিধি অনুযায়ী তাঁদের উল্লেখিত জায়গাতেই খাওয়ানো হত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ০২:২৩
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়্গপুর।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়্গপুর। ছবি: সংগৃহীত।

পথকুকুরদের খাওয়ানো সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছেন খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ। নির্দেশিকা অনুযায়ী, কলেজ ক্যাম্পাসে পথকুকুরদের ‘প্রবেশ নিষিদ্ধ’ করা হয়েছে। ফলে প্রতিবাদে সরব হয়েছেন পশুপ্রেমীরা।

Advertisement

খড়্গপুর প্রদ্যোগিকী প্রাণী কল্যাণ সমিতির এক সদস্য জানান যে, এর আগে কলেজ সংলগ্ন হেলিপ্যাডে পথকুকুরদের খাওয়ার ব্যাবস্থা করার কথা ছিল কলেজ কর্তৃপক্ষের। কিন্তু সেটা কার্যকর করা হয়নি। ক্যাম্পাসে প্রায় ৬০০টি সারমেয় রয়েছে। পূর্ব বিধি অনুযায়ী তাঁদের উল্লেখিত জায়গাতেই খাওয়ানো হত।

আইআইটির এক অধ্যাপক জানান, সুপ্রিম কোর্টের আদেশ এবং শিক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, কুকুরের কামড়ের ঘটনা কমাতে এবং ছাত্র ও শিক্ষকদের সুরক্ষার স্বার্থে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন