Manas Bhunia

নবীনবরণে গিয়ে কলেজের অধ্যাপকদের নিয়ে ‘কঠোর’ মন্তব্য মন্ত্রী মানসের! নিন্দা বিজেপি-র

রবিবার মহাবিদ্যালয়ের তরফ থেকে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ৫৫তম নবীনবরণ উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী। তাঁকে ছাত্রছাত্রীদের উদ্দেশে করে কিছু বলার জন্য মঞ্চে ডাকা হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৩:০৯
মানস ভুঁইয়া।

মানস ভুঁইয়া। —নিজস্ব চিত্র।

নবীনবরণ উৎসবে এসে অধ্যাপকদের উদ্দেশে একাধিক কঠোর মন্তব্য করার অভিযোগ উঠল মন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ে। অনুষ্ঠানের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

Advertisement

সূত্রের খবর, রবিবার মহাবিদ্যালয়ের তরফ থেকে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ৫৫তম নবীনবরণ উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী। তাঁকে ছাত্রছাত্রীদের উদ্দেশে করে কিছু বলার জন্য মঞ্চে ডাকা হয়েছিল। সেখানে ছাত্রছাত্রীদের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কলেজের একাধিক অধ্যাপকদের বিরুদ্ধে অভিযোগ করতে শোনা গিয়েছে তাঁকে। তাঁর অভিযোগ, অধ্যাপকদের একাংশ নিয়মিত ক্লাস নেন না, টিউশনিতে বেশি মন দেন, অথচ সরকার তাঁদের বিপুল অঙ্কের বেতন দিচ্ছে। অধ্যাপকদের উপস্থিতি নিয়ে আরও কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। তাঁরা টানা তিন দিন অনুপস্থিত থাকলে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার কথাও উল্লেখ করেন মন্ত্রী।

এই পুরো ঘটনাটির ভিডোয়ো নিজের মোবাইলে রেকর্ড করছিলেন এক ছাত্র। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিজেপির পক্ষ থেকে নিন্দা করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন