Gunman Attack

ইরানে মার্কিন হামলার মধ্যেই টেক্সাসে বন্দুকবাজের গুলিতে নিহত ২! সন্ত্রাসবাদী কার্যকলাপ হতে পারে, মত এফবিআই-এর

বিবিসি সূত্রে খবর, রবিবার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের, ১৪ জনের বেশি আহত হন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৩:১৬
ঘটনাস্থলে পুলিশ।

ঘটনাস্থলে পুলিশ। ছবি: রয়টার্স।

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে আমেরিকা ও ইজ়রায়েল। তাদের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই। এই প্রেক্ষাপটে আমেরিকার টেক্সাসে হামলা চালায় এক বন্দুকবাজ। ঘটনায় অন্ততপক্ষে দু'জন নিহত হয়েছেন। আহত একাধিক। পুলিশের গুলিতে নিহত হামলাকারীও। এফবিআই-এর মতে, এটি সন্ত্রাসবাদী কার্যকলাপ হতে পারে।

Advertisement

বিবিসি সূত্রে খবর, রবিবার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের, ১৪ জনের বেশি আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছোলে হামলাকারী ও পুলিশের মধ্যে গুলির লড়াই শুরু হয়। পুলিশের গুলিতে প্রাণ হারান হামলাকারীও। আহত ১৪ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই মনে করছে এটি সন্ত্রাবাদী হামলা হতে পারে। তবে তাঁরা বিস্তরিত এখনও কিছু জানতে পারেনি। তদন্ত চলছে।

Advertisement
আরও পড়ুন