Accident in Jhargram

টায়ার ফেটে ঝাড়গ্রামের জাতীয় সড়কে উল্টে গেল পিকআপ ভ্যান! প্রাণ হারালেন এক জন, আহত ১০

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডা এলাকায় জাতীয় সড়কে। আহতেরা মেদিনীপুর সদর ব্লকের ৭ নম্বর বনপুরা এলাকার বাসিন্দা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৫
ঝাড়গ্রামে জাতীয় সড়কে দুর্ঘটনা।

ঝাড়গ্রামে জাতীয় সড়কে দুর্ঘটনা। — নিজস্ব চিত্র।

ঝাড়গ্রামের বালিভাসায় মুরগির হাটে যাওয়ার পথে টায়ার ফেটে যায় একটি পিকআপ ভ্যানের। তার জেরে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক জন। আহত প্রায় ১০ জন। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডা এলাকায় জাতীয় সড়কে। আহতেরা মেদিনীপুর সদর ব্লকের ৭ নম্বর বনপুরা এলাকার বাসিন্দা। সোমবার সকালে একটি পিকআপ ভ্যানে করে ২০-২২ জনের একটি দল মুরগির হাটে যাচ্ছিল। জাতীয় সড়কে পিকআপ ভ্যানটির পিছনের একটি টায়ার ফেটে গিয়ে বিপত্তি ঘটে। উল্টে যায় গাড়ি। খড়্গপুর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হেমা চৌবে জানান, ওই দুর্ঘটনায় মারা গিয়েছেন শেখ আল্লা রাখা নামে এক ব্যক্তি। তাঁর বয়স ৪০ বছর।

ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় বলেন, ‘‘মুরগি হাটে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বলে মিটিং এ যোগ দিতে যাচ্ছি, আহতদের পরিজনদের সাথে যোগাযোগ রয়েছে। স্থানীয় নেতাদের পাঠানো হয়েছে।’’ খবর পেয়ে হাসপাতালে পৌঁছোন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান।

Advertisement
আরও পড়ুন