Potato farmer Suicide

ফলনের পর্যাপ্ত দাম না পাওয়ায় চন্দ্রকোনায় আত্মঘাতী আলু চাষি, আর্থিক সাহায‍্য অভিষেকের

মৃতের পরিবাবর সূত্রে খবর, ভাগে চার বিঘা জমিতে আলু চাষ করেছিলেন ওই চাষি। স্ত্রীর গয়না বন্ধক রেখে প্রায় দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে চাষের কাজ শুরু করেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০২:০১
মৃতের পরিবারের হাতে টাকা তুলে দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব।

মৃতের পরিবারের হাতে টাকা তুলে দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব। ফাইল চিত্র।

স্ত্রীর গয়না বন্ধক রেখে, ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। তবে ফলন হলেও পর্যাপ্ত দাম না পাওয়ার আত্মঘাতী হলেন ওই আলু চাষি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা-১ ব্লকের রাঙামাটি গ্রামে। মৃত রাখাল আড়ি নামে এক ভাগ চাষি। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Advertisement

মৃতের পরিবাবর সূত্রে খবর, ভাগে চার বিঘা জমিতে আলু চাষ করেছিলেন ওই চাষি। স্ত্রীর গয়না বন্ধক রেখে প্রায় দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে চাষের কাজ শুরু করেন তিনি। ফলন ভাল হলেও আলু চাষ করে দাম না-পাওয়ায় আত্মহত্যার পথে বেছে নেন বলে দাবি তাঁর পরিবারের।

বৃহস্পতিবার মৃত ওই আলু চাষির পরিবারকে নগদ দু’লক্ষ টাকার আর্থিক সাহায্য করেন তৃণমুল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চন্দ্রকোনা-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সূর্যকান্ত দোলই ও ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমুল সভাপতি সৌরভ চক্রবর্তী সেই নগদ টাকা মৃত চাষির স্ত্রীর হাতে তুলে দেন।

Advertisement
আরও পড়ুন