Kolaghat Incident

কুড়ুলের কোপে মাকে খুন! বস্তায় মুন্ডু ঢুকিয়ে ফেলা হয় পুকুরে, কোলাঘাটের ঘটনায় ছেলের ফাঁসি চান প্রতিবেশীরা

পুলিশ এসে একটি পুকুর থেকে বস্তাবন্দি মুন্ডু উদ্ধার করে। ইতিমধ্যেই মাকে খুনের অভিযোগে পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জেরায় মাকে খুন করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১১:৪৮

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কুড়ুলের কোপে বৃদ্ধা মাকে খুন করল ছেলে! কোলাঘাটের এই ঘটনায় অভিযুক্তের ফাঁসি চাইছেন প্রতিবেশীরা।

Advertisement

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানা এলাকার অর্ন্তগত কাঁউরচন্ডী গ্রামের বাসিন্দা ভারতী চক্রবর্তী। বছর পঁয়ষট্টির এই বৃদ্ধাকে তাঁরই পুত্র বাসুদেব চক্রবর্তী খুন করেছেন বলে অভিযোগ। বুধবার ভোরে এই ঘটনার কথা জানতে পেরেই বাসুদেবের বাড়িতে যান প্রতিবেশীদের একাংশ। তাঁরা গিয়ে দেখেন, বাড়ির ভিতরে ভারতীদেবীর মুণ্ডহীন দেহ পড়ে রয়েছে। আর বাসুদেবের প্যান্টে রক্তের দাগ লেগে রয়েছে।

কাটা মুন্ডুর সন্ধানে তল্লাশি শুরু হয়। পরে পুলিশ এসে একটি পুকুর থেকে বস্তাবন্দি মুন্ডু উদ্ধার করে। ইতিমধ্যেই বাসুদেবকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জেরায় মাকে খুন করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ। প্রতিবেশীদের দাবি, কয়েক বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন অভিষেক। তবে এই দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন