—প্রতিনিধিত্বমূলক ছবি।
খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাস্থল নদিয়ার হাঁসখালি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ‘নির্যাতিত’ নাবালিকার বয়স সাত বছর। অভিযুক্ত ৬৮ বছরের। প্রতিবেশী-কন্যাকে চিপ্সের লোভ দেখিয়ে বৃদ্ধ ডেকে নিয়ে গিয়েছিলেন। অভিযোগ, তার পর একটি চাষের জমির পাশে কুঁড়েঘরে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়। তাকে ভয় দেখানো হয়েছিল, ওই কথা কাউকে বললে বড় ক্ষতি হয়ে যাবে তার। মেয়েটি ভয়ে প্রথমে বাড়িতে কিছু বলেনি।
কিন্তু পরে অসুস্থ হয়ে পড়ে মেয়েটি। বাড়ির লোকজন তাকে জিজ্ঞাসা করে। তখন সে পুরো ঘটনার কথা জানায়। মঙ্গলবার পাড়ায় ওই খবর ছড়িয়ে পড়তে শোরগোল শুরু হয়। বড়সড় বিপদের ভয় দেখানো হয় শিশুটিকে।
বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং পুরো বিষয়টি জানতে পারেন। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে চড়াও হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রেক্ষিতে গ্রেফতার হয়েছেন বৃদ্ধ। পুলিশ জানিয়েছে, বেআইনি ভাবে আটকে রাখা এবং পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার রানাঘাট আদালতে হাজির করানো হয়েছে।