Murshidabad Arms Seized Case

তৃণমূল নেতার ‘ঘনিষ্ঠের’ বাড়িতে পিস্তল, কার্তুজ, ম্যাগাজ়িন উদ্ধার! বহরমপুরে গ্রেফতার গৃহকর্ত্রী

স্থানীয় সূত্রে খবর, বহরমপুর টাউন যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অসীম সরকারের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ২০:১৪
Murshidabad Arms Seized Case

থানায় ধৃত গৃহকর্ত্রী, উদ্ধার আগ্নেয়াস্ত্র। —নিজস্ব চিত্র।

তৃণমূল নেতার এক ঘনিষ্ঠের বাড়িতে অভিযান চালিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করল পুলিশ। গ্রেফতার গৃহকর্ত্রী। শনিবার মুর্শিদাবাদের বহরমপুর শহরের গির্জাপাড়া এলাকার ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বহরমপুর টাউন যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অসীম সরকারের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে তিনটি পিস্তল, ১৪০ রাউন্ড কার্তুজ এবং চারটি ম্যাগাজ়িন। পুলিশের অনুমান, এলাকায় হামলার ছক কষছিলেন অভিযুক্তেরা। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিলেও বাড়িমালিক এবং অভিযুক্ত নেতা আগেই গা ঢাকা দেন। অসীমের স্ত্রী টুকু সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ধৃত মহিলাকে বহরমপুর জেলা জজ আদালতে হাজির করানো হয়। তদন্তের স্বার্থে ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। তবে ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বিচারক। এখন পলাতক নেতা এবং বাড়িমালিকের খোঁজে পুলিশ। কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল, কী উদ্দেশ্যে সেগুলো বাড়িতে মজুত করা হয়েছিল, এই কাজে আর কারা জড়িত, জানার চেষ্টা করছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন