Krishnanagar Road Accident

কৃষ্ণনগরে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা পিকআপ ভ্যানের! মৃত এক, ঘুমের ঘোরে ছিলেন চালক?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে কৃষ্ণনগর পালপাড়া মোড়ের কাছে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। ট্রাকের পিছনে ধাক্কা মেরে দুমড়েমুচড়ে যায় তার সামনের অংশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৩:২০
Lorry pick up van clashes with each other in Krishnanagar, one died

—প্রতীকী ছবি।

কৃষ্ণনগরে ১২ নম্বর জাতীয় সড়কে শনিবার ভোরে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মাছবোঝাই একটি গাড়ি নৈহাটি থেকে বীরভূম যাচ্ছিল। কৃষ্ণনগরে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে সেটি। পুলিশের অনুমান, গাড়ির চালক ঘুমিয়ে পড়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা দেন। মৃত অরুন লেট বীরভূমের বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে কৃষ্ণনগর পালপাড়া মোড়ের কাছে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। ট্রাকের পিছনে ধাক্কা মেরে দুমড়েমুচড়ে যায় তার সামনের অংশ।

পুলিশ খবর পেয়ে পৌঁছোয় ঘটনাস্থলে। গাড়ির ভিতর থেকে চালক-সহ ন’জনকে উদ্ধার করে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই অরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত সাত জন হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement
আরও পড়ুন