Infiltration at Murshidabad

অবৈধ ভাবে ভারতে এসে বসবাস, ১৭ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে প্রত্যর্পণ

লালগোলার পদ্মা ভবনে আটক শিবির তৈরি হওয়ার পর থেকে বিভিন্ন থানা এলাকা থেকে ধরা পড়া বাংলাদেশি নাগরিকদের সেখানে এনে রাখার কাজ চলছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ০২:৫০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মুর্শিদাবাদে ১৭ জন বাংলাদেশিকে সে দেশে ফেরত পাঠাল বিএস‌এফ। সূত্রের খবর, কয়েক দিন ধরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে পুলিশের হাতে আটক হন ওই ১৭ জন বাংলাদেশি। শনিবার রাতে তাঁদের বিএসএফের হাতে তুলে দেন মুর্শিদাবাদ জেলা পুলিশের আধিকারিকেরা। ইতিমধ্যে বিএসএফ এবং বিজিবি-র মধ্যে আলোচনা সাপেক্ষে ওই বাংলাদেশি নাগরিকদের তাঁদের দেশে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শুরু করা ‘ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট’ নীতি বলবৎ হতেই মুর্শিদাবাদ জেলার লালগোলার পদ্মা ভবনে নির্মাণ করা হয় আটক শিবির। সেখানেই অনুপ্রবেশকারীদের থাকার ব্যাবস্থা করেছিল রাজ্য সরকার।

মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে খবর, লালগোলার পদ্মা ভবনে আটক শিবির তৈরি হওয়ার পর থেকে বিভিন্ন থানা এলাকা থেকে ধরা পড়া বাংলাদেশি নাগরিকদের সেখানে এনে রাখার কাজ চলছে। শনিবার রাতে তাঁদের বিএসএফ কর্তাদের হস্তান্তর করা হয়। এরপর বিজিবি-র সঙ্গে আলোচনা সাপেক্ষে বিএসএফ ওই বাংলাদেশি নাগরিকদেরকে তাঁদের দেশে পাঠানোর ব্যবস্থা করে।

জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, বর্তমানে লালগোলার আটক শিবিরে মোট ৯ জন অনুপ্রবেশকারী রয়েছেন। তাঁদের মধ্যে দু’জনকে শনিবার লালগোলার মোকিমনগর এলাকা থেকে ধরা হয়েছে। জানা গিয়েছে, তাঁরা বেশ কয়েক বছর আগে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে চেন্নাইতে রাজমিস্ত্রির কাজ করতে চলে যান। রাজ্যে বিজেপি সরকার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করে। তখন ধৃতেরা নিজের দেশে ফেরার চেষ্টা করছিলেন, লালগোলা থানার পুলিশ তাঁদের আটক করে এবং আটক শিবিরে পাঠায়।

Advertisement
আরও পড়ুন