Mothabari Case

মোথাবাড়িকাণ্ডে এনআইএ-র হাতে ধৃত আরও ৪, রয়েছেন মিমের এক প্রার্থীও, এ পর্যন্ত মোট গ্রেফতারের সংখ্যা ৭২

মোথাবাড়ি মামলায় এনআইএ-কে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত ১১ মে প্রধান বিচারপতি সূর্য কান্ত তদন্ত শেষ করার জন্য দু’মাস সময়ও বেঁধে দিয়েছিলেন। সেই নির্দেশ মেনেই চারটি মামলায় মঙ্গলবার চার্জশিট দাখিল করল এনআইএ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৩:০৬
NIA Arrests Four More in Mothabari Case, Including a MIM Candidate; Arrest Tally Rises to 72

—প্রতীকী ছবি।

মালদহের মোথাবাড়িতে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের আটকে রাখার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র হাতে ধৃত আরও চার। ধৃতদের মধ্যে রয়েছেন মিমের প্রার্থী মোস্তাহিদ হক। বিডিও অফিস ঘেরাওয়ের ঘটনায় প্রত্যক্ষ ভাবে যুক্ত ছিলেন এই চার জন, দাবি তদন্তকারী সংস্থার। এ পর্যন্ত এই ঘটনায় মোট গ্রেফতার ৭২ জন।

Advertisement

মোথাবাড়ি মামলায় এনআইএ-কে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত ১১ মে প্রধান বিচারপতি সূর্য কান্ত তদন্ত শেষ করার জন্য দু’মাস সময়ও বেঁধে দিয়েছিলেন। সেই নির্দেশ মেনেই চারটি মামলায় মঙ্গলবার চার্জশিট দাখিল করল এনআইএ।

এসআইআর নিয়ে মালদহের মোথাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। অভিযোগ, বিবেচনাধীন তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের একাংশ বিচারকদের ঘেরাও করেছিলেন। গভীর রাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা হয়। এর পর মামলা স্বতঃপ্রণোদিত ভাবে শোনে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে নির্বাচন কমিশন এনআইএ-র হাতে ঘটনার তদন্তভার দেয়।

এই ঘটনায় ১২টি মামলার মধ‍্যে চারটি মামলায় কলকাতা নগর দায়রা আদালতে গত মঙ্গলবার চার্জশিট পেশ করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। চারটির মধ‍্যে দু’টি মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে মোফাক্কেরুল ইসলামের। একরামুল বাদনানির নাম রয়েছে চার্জশিটে। মালদহের মোথাবাড়িতে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের আটকে রাখার ঘটনায় ১২টি মামলার মধ‍্যে চারটি মামলায় কলকাতা নগর দায়রা আদালতে মঙ্গলবার চার্জশিট পেশ করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। চারটির মধ‍্যে দু’টি মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে মোফাক্কেরুল ইসলামের। একরামুল বাদনানির নাম রয়েছে চার্জশিটে।

মোথাবাড়িকাণ্ডে যে চারটি মামলায় চার্জশিট দিয়েছে এনআইএ, তার মধ্যে দু’টিতে তিন জন করে অভিযুক্ত। একটি মামলায় ১৫ জন এবং অপরটিতে ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এনআইএ সূত্রে জানা গিয়েছে, ডিজিটাল, প্রযুক্তিগত প্রমাণ এবং কয়েক জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে এই চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তা-ও বিস্তারিত ভাবে জানানো হয়েছে। ঘটনার দিন তাঁদের ভূমিকা কী ছিল, তা রয়েছে চার্জশিটে। সেখানে বলা হয়েছে, বেআইনি ভাবে জড়ো হয়ে অভিযুক্তেরা রাস্তা আটকান। মালদহ জেলায় এসআইআরের কাজে নিযুক্ত বিচারবিভাগীয় অফিসারদের বেআইনি ভাবে আটক করেন। ওই ঘটনায় তাঁদের ভূমিকা স্পষ্ট ভাবে চার্জশিটে রয়েছে।

Advertisement
আরও পড়ুন