Cooch Behar Accident

চারচাকার গাড়ি এবং অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত দুই, আশঙ্কাজনক চার!

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। সংঘর্ষের অভিঘাতে অটোটি দুমড়ে মুচড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চারচাকা গাড়িটিও।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৯:৪২
Cooch Behar Accident

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি এবং অটো। —নিজস্ব চিত্র।

চারচাকা গাড়ি এবং অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন দু’জন। গুরুতর জখম চার জন। রবিবার ঘটনাটি ঘটেছে কোচবিহার-২ ব্লকের রাজারহাট কালীতলা ১৭ নম্বর জাতীয় সড়কে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, খাগড়াবাড়ি থেকে আসছিল একটি চারচাকার গাড়ি। রাজারহাট দিক থেকে খাগড়াবাড়ির যাচ্ছিল একটি অটো। ১৭ নম্বর জাতীয় সড়কের কালীতলা এলাকায় অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকার গাড়িটিতে ধাক্কা মারে। জখম হন দুই গা়ড়ির চালক এবং আরোহীরা। স্থানীয়েরা তাঁদের উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে নিয়ে যান। কিন্তু আহত ছ’জনের মধ্যে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। সংঘর্ষের অভিঘাতে অটোটি দুমড়ে মুচড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চারচাকা গাড়িটিও। অটোচালক অসীম বর্মণের আত্মীয় দেবজিৎ ঘোষ বলেন, ‘‘আমার কাকু অটো চালাচ্ছিলেন। কয়েক জন যাত্রী ছিলেন। আচমকাই সামনে এসে পড়ে একটি গাড়ি। কাকুর অবস্থা গুরুতর। হাসপাতালে গিয়ে জানতে পারলাম যাত্রীদের মধ্যে দু’জন মারা গিয়েছেন।’’

পুলিশ সূত্রে খবর, মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

Advertisement
আরও পড়ুন