24 Hours Strike In Malda

আগামী সোমবার ২৪ ঘণ্টা জুড়ে ধর্মঘট মালদহ জেলায়! ঘোষণা ব্যবসায়ী সংগঠনের

গত সোমবার ৯ ফেব্রুয়ারি মালদহের ইংরেজবাজার শহরের পুরনো ৩৪ নম্বর জাতীয় সড়কে ধারে গভীর রাতে একটি বিল্ডিং ভাঙার চেষ্টা ঘটনা ঘটে। বিল্ডিং-এর নীচে দোকানগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এর পিছনে প্রোমোটার চক্র রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৬
মালদহে মার্টিন চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সোমবার ২৪ ঘণ্টা মালদহ জেলা জুড়ে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

মালদহে মার্টিন চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সোমবার ২৪ ঘণ্টা মালদহ জেলা জুড়ে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। — নিজস্ব চিত্র।

মালদহে বুলডোজ়ার দিয়ে রাতের অন্ধকারে বিল্ডিং ভাঙার চেষ্টার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সমস্ত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে, আগামী সোমবার জেলা জুড়ে ব্যবসা বন্ধের ডাক দিয়েছে বণিক সংগঠন। মালদহে মার্টিন চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সোমবার ২৪ ঘণ্টা মালদহ জেলা জুড়ে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছে তারা। ব্যবসায়ী সংগঠনের ধর্মঘটকে সমর্থন করছে বলে জানান বিজেপি নেতৃত্ব।

Advertisement

প্রসঙ্গত, গত সোমবার ৯ ফেব্রুয়ারি মালদহের ইংরেজবাজার শহরের পুরনো ৩৪ নম্বর জাতীয় সড়কে ধারে গভীর রাতে একটি বিল্ডিং ভাঙার চেষ্টা ঘটনা ঘটে। বিল্ডিং-এর নীচে দোকানগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এর পিছনে প্রোমোটার চক্র রয়েছে।

মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, “অবিলম্বে সমস্ত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। ইতিমধ্যেই আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। ঘটনার প্রতিবাদে সোমবার ২৪ ঘন্টা ব্যবসা বন্ধের ডাক দিয়েছি জেলা জুড়ে।” এই প্রোমোটার চক্রের পিছনে শাসকদলের প্রভাবশালী নেতাদের হাত রয়েছে বলে তাঁর অভিযোগ।

বিজেপি জানায় তারা ব্যবসায়ী সংগঠনের পাশে আছে। বিজেপি কাউন্সিলর তথা ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরি বলেন, “পুরো প্রশাসনের মাথা ও জেলা প্রশাসনের একাংশের মদতেই এই প্রোমোটারেরা চলছে। ব্যবসায়িক সংগঠনকে সম্পূর্ণ ভাবে আমাদের সমর্থন আছে। এই ঘটনাটি আমরা রাজনৈতিক করতে চাই না। আগামী দিনে এ নিয়ে আমরা আন্দোলনে নামবো।” ব্যবসায়িক সংগঠনের পাশে দাঁড়িয়েছে ইংরেজ বাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমান মালদহের চাচোলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষও। জেলা তৃণমূলের মুখপাত্র আসিস কুন্ডুর বলেন, “বন্ধ সমর্থন না জানালেও, সমস্ত ঘটনাটি রাজ্য নেতৃত্ব দেখছে।

Advertisement
আরও পড়ুন