Bagdogra Airport

হিরে পাচার করতে গিয়ে বাগডোগরা বিমানবন্দর থেকে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের জালে ১ পাচারকারী

ডিআরআই সূত্রে খবর, নেপাল থেকে লুকিয়ে এই হিরে আনা হয়েছিল এ রাজ্যে। তার পর তা দিল্লিতে পাচার করার ছক কষেছিলেন ধৃত। শিলিগুড়ির নেপাল-ভারত সীমান্ত সংলগ্ন পানিট্যাঙ্কি এলাকা থেকে ভারতে প্রবেশ করেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০৭
বিমানবন্দরে অভিযান চালিয়ে দীপককুমার মেহেতাকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ।

বিমানবন্দরে অভিযান চালিয়ে দীপককুমার মেহেতাকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ। — নিজস্ব চিত্র।

বাগডোগরা বিমানবন্দর থেকে উদ্ধার হিরে। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। বিমানবন্দরে অভিযান চালিয়ে দীপককুমার মেহেতা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা (ডিআরআই) বিভাগ।

Advertisement

ডিআরআই সূত্রে খবর, নেপাল থেকে লুকিয়ে এই হিরে আনা হয়েছিল এ রাজ্যে। তার পর তা দিল্লিতে পাচার করার ছক কষেছিলেন ধৃত। শিলিগুড়ির নেপাল-ভারত সীমান্ত সংলগ্ন পানিট্যাঙ্কি এলাকা থেকে ভারতে প্রবেশ করেন তিনি। ডিআরআই আধিকারিকেরা গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা থেকে ধৃতকে আটক করেন। তাঁর কাছ থেকে প্রায় ৪৬টি বিভিন্ন রকমের হিরে উদ্ধার করেন তাঁরা।

অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে হাজির করানো হলে বিচারক আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ধৃতকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। এই পাচার চক্রের সঙ্গে কে বা কারা জড়িত তাঁর তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন