Muhammad Yunus Net Worth

এক বছরে দেড় কোটি টাকার‌ও বেশি বাড়ল ইউনূসের সম্পত্তি! কত সম্পদ রয়েছে তাঁর? বৃদ্ধির কার‌ণ‌ই বা কী?

বর্তমানে প্রধান উপদেষ্টা-সহ উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ২১। এ ছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিলিয়ে ৪ জন। প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার ৪ বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪০
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। —ফাইল চিত্র।

দু’দিন পর বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পত্তির তথ্য প্রকাশ করল মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার ২৭ জনের এক বছরের সম্পত্তির খতিয়ান প্রকাশ করা হয়। এই রিপোর্টে গত বছরের ৩০ জুন পর্যন্ত সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছে। গত ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মোট সম্পদ ছিল ১৫ কোটি ৬২ লক্ষ ৪৪ হাজার ৬৫ টাকার। এর এক বছর আগে তা ছিল ১৪ কোটি ১ লক্ষ ৩৯ হাজার ৬৭৩ টাকা, অর্থাৎ এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লক্ষ ৪ হাজার ৩৯২ টাকা।

Advertisement

২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র আন্দোলন এবং গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে প্রধান উপদেষ্টা-সহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১। এ ছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিলিয়ে ৪ জন। প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার ৪ বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন।

তথ্য অনুযায়ী, ইউনূসের আর্থিক সম্পদের পরিমাণ ১৪ কোটি ৭৬ লক্ষ ৬৪ হাজার ৪০১ টাকার। এক বছর আগে এই অর্থের পরিমাণ ছিল ১৩ কোটি ১৮ লক্ষ ৭১ হাজার ৪৩৩ টাকা। আর তাঁর স্থাবর সম্পদ (এ তালিকায় আছে জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লট-সহ সব ধরনের স্থাবর সম্পদ) আছে ২১ লক্ষ ৬ হাজার ২৫০ টাকার। এক বছর আগে তা ছিল ২০ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকার। দেশের বাইরে তাঁর সম্পত্তি রয়েছে ৬৪ লক্ষ ৭৩ হাজার ৪১৪ টাকার। এক বছর আগে ছিল ৬১ লক্ষ ৭৫ হাজার ৭৪০ টাকার। রিপোর্টে বলা আছে, সঞ্চয়পত্র, মেয়াদি আমানতে বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার ইত্যাদি কারণে এক বছরে ১ কোটি ৬১ লক্ষ ৪ হাজার ৩৯২ টাকা বৃদ্ধি হয়েছে ইউনূসের।

প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের মোট সম্পদ ১ কোটি ২৭ লক্ষ ৬৩ হাজার ৩৬০ টাকার, যা আগের বছর ছিল ২ কোটি ১১ লক্ষ ৭৭ হাজার ২৭৪ টাকার। সে হিসাবে এক বছরে আফরোজীর সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা। আফরোজীর সম্পদ বিবরণীর তথ্য অনুযায়ী, তাঁর আর্থিক সম্পদ আছে ৪ লক্ষ ৫১ হাজার ৮৬০ টাকার। এক বছর আগে এর পরিমাণ ছিল ৯৫ লাখ ৪১ হাজার ৬৭৯ টাকা। আর তাঁর স্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ২৩ লক্ষ ১১ হাজার ৫০০ টাকার। এক বছর আগে এর পরিমাণ ছিল ১ কোটি ১৬ লক্ষ ৩৫ হাজার ৫৯৫ টাকা। তাঁর বিদেশে কোনও সম্পদ নেই। ইউনূসের কোনও ঋণ না থাকলেও তাঁর স্ত্রীর ১৬ লক্ষ ৯৬ হাজার টাকার ঋণ রয়েছে।

Advertisement
আরও পড়ুন