Siliguri

কাঠ সমেত আটক সেনার গাড়ি, শিলিগুড়িতে গ্রেফতার চার জন

বুধবার সন্ধ্যায় শিলিগুড়ির বৈকুন্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনার ট্রাক বোঝাই বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৫

—নিজস্ব চিত্র।

বুধবার সন্ধ্যায় শিলিগুড়ির বৈকুন্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনার ট্রাক বোঝাই বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করে। বন দফতর সূত্রে খবর, শিলিগুড়ি সংলগ্ন শালুগড়ার সেনা ক্যাম্প থেকে কাঠবোঝাই গাড়িটি এনজেপি সংলগ্ন এলাকায় কাঠ মিলে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা কাঠ সমেত গাড়িটিকে আটক করে রেঞ্জ অফিসে নিয়ে আসে। খবর দেওয়ার সেনা আধিকারিকদের। ঘটনাস্থলে পৌঁছন সেনা জওয়ান-সহ আধিকারিকেরা। ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে দু’জন সেনায় কর্মরত।

Advertisement

সূত্রের খবর, ধৃত চার জনকেই শর্তসাপেক্ষ জামিনে ছেড়ে দেওয়া হবে। গোটা ঘটনা জানানো হয়েছে সেনার উচ্চপদস্থ আধিকারিক-সহ বন দফতরের আধিকারিকদের। তবে এই কাঠ কোথা থেকে এল, সেনার গাড়িতে করেই বা এই কাঠ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার সঠিক কোনও উত্তর পাওয়া যায়নি। অন্য দিকে, রেঞ্জের বন আধিকারিকেরাও এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ। উদ্ধার হওয়া কাঠের মধ্যে রয়েছে শাল, শিশু ও চাপ কাঠ। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে সেনার গাড়ি ও কাঠ।

Advertisement
আরও পড়ুন