BSF Jawan Died

মণিপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মালদহের বিএসএফ জওয়ানের! ৩৪ বছরের যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম

১৭০ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান ছিলেন মিঠুন মণ্ডল। মালদহের ৩৪ বছরের বাসিন্দা মিঠুন কর্মরত ছিলেন মণিপুরের উখরুল জেলার মংকোট চেপুতে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৭:২৩
BSF Jawan Died

মোবাইলে স্বামীর ছবি, কান্নায় ভেঙে পড়লেন জওয়ানের স্ত্রী। —নিজস্ব ছবি।

মণিপুরে মৃত্যু পশ্চিমবঙ্গের বিএসএফ জওয়ানের। শোকস্তব্ধ মালদহের মোথাবাড়ির উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভাগজান টোলা এলাকা।

Advertisement

১৭০ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান ছিলেন মিঠুন মণ্ডল। মালদহের ৩৪ বছরের বাসিন্দা মিঠুন কর্মরত ছিলেন মণিপুরের উখরুল জেলার মংকোট চেপুতে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

ছেলের মৃত্যুসংবাদ পেয়ে ভেঙে পড়েছেন ৬১ বছরের মন্টু মণ্ডল। কৃষক পরিবারের বড় ছেলে মিঠুনই ছিলেন মূল উপার্জনকারী। ভাই বাবার সঙ্গে কৃষিকাজ করেন। পরিবার সূত্রে খবর, ৯ বছর আগে বিএসএফের ১৭০ ব্যাটালিয়নের আলফা কোম্পানিতে কনস্টেবল পদে যোগ দেন মিঠুন। বছর ছয়েক আগে বিয়ে করেছিলেন। স্ত্রী সুলেখা মণ্ডলের বয়স ২৬ বছর। দম্পতির দুই নাবালক সন্তানের বড়টির বয়স ৫ এবং ছোটটির ৩।

স্বামীর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন যুবতী। পুরো পরিবার অনিশ্চয়তার মধ্যে। কী ভাবে গুলি লাগল মিঠুনের, সে সম্পর্কেও তারা পরিষ্কার করে কিছু জানে না। পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ফোন করে জানানো হয়, “মিঠুনের গুলি লেগেছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।” তার মিনিট ১৫ পর আবার ফোন আসে। তখন বলা হয়, “মিঠুন শহিদ হয়েছেন।”

Advertisement
আরও পড়ুন