Cooch Behar TMC Leader Arrest

আবার কোচবিহারে গ্রেফতার তৃণমূল নেতা! ভোট-পরবর্তী সময়ে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ

২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে রাজ্যে নানা জায়গায় অশান্তির অভিযোগ ওঠে। তৎকালীন বিরোধী বিজেপি কর্মীদের মারধর, বাড়িতে হামলায় নাম জড়ায় তখনকার শাসক তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৭:৪৪
Cooch Behar TMC Leader Arrest

ধৃত তৃণমূল নেতা স্বপন বর্মণ। —নিজস্ব চিত্র।

কোচবিহারে আরও এক তৃণমূল নেতা গ্রেফতার। এ বার পাঁচ বছর আগে বিধানসভা ভোট-পরবর্তী হিংসা মামসায় অভিযুক্ত নেতাকে পাকড়াও করল পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ধৃতের নাম স্বপন বর্মণ। ওই তৃণমূল নেতার স্ত্রী কাকলি রায় বর্মণ দিনহাটার পুটিমারি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান। বুধবার দুপুরে দিনহাটা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে রাজ্যে নানা জায়গায় অশান্তির অভিযোগ ওঠে। তৎকালীন বিরোধী বিজেপি কর্মীদের মারধর, বাড়িতে হামলায় নাম জড়ায় তখনকার শাসক তৃণমূলের বিরুদ্ধে। বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। তখন কোচবিহারেও এমন ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, এমনই একটি ঘটনায় নাম জড়িয়েছিল স্বপনের। বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুরে অভিযুক্তদের মধ্যে ওই তৃণমূল নেতা ছিলেন।

রাজ্য রাজনীতিতে পালাবদলের পর গত নির্বাচন পরবর্তী হিংসার মামলার ‘ফাইল’ আবার খোলা হবে বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পর নানা জায়গায় অভিযুক্তদের গ্রেফতার করছে পুলিশ। দিনহাটাতেও সেই ছবি দেখা গেল।

বৃহস্পতিবার দিনহাটা মহকুমা আদালতে হাজির করানো হয়েছে ধৃত তৃ়ণমূল নেতাকে। পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে স্বপনকে।

Advertisement
আরও পড়ুন