Cooch Behar

নদীতে তল্লাশি

বিবার দুপুরে ট্রেনের ধাক্কায় রেল সেতু থেকে এক জনকে নদীতে পড়ে যেতে দেখেন বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৯
চলছে তল্লাশি। ঘুঘুমারির কাছে তোর্ষা নদীতে।

চলছে তল্লাশি। ঘুঘুমারির কাছে তোর্ষা নদীতে। নিজস্ব চিত্র ।

ট্রেনের ধাক্কায় নিখোঁজ হওয়া এক ব্যক্তির খোঁজে তোর্সা নদীতে স্পিড বোট নামিয়ে তল্লাশি চালানো হল। সোমবার সকাল থেকেই কোচবিহার কোতোয়ালি থানার ঘুঘুমারি তোর্সা রেল সেতু লাগোয়া এলাকায় তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে ট্রেনের ধাক্কায় রেল সেতু থেকে এক জনকে নদীতে পড়ে যেতে দেখেন বাসিন্দারা। কিন্তু নদীতে খুঁজে পাওয়া যায়নি। এর পরেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই তল্লাশি চলবে।

আরও পড়ুন