Suri Super Speciality Hospital Incident

মৃত্যুর পর হাসপাতাল থেকে ‘উধাও’ দেহ! সিউড়ির সরকারি হাসপাতালে শোরগোল, এফআইআর কর্তৃপক্ষের

হাসপাতাল সূত্রে খবর, রোগীর নথিতে বাবার নাম ভল্লা সিংহ এবং ঠিকানা পাণ্ডবেশ্বর লেখা হয়েছে। ভর্তি করানোর ১০ মিনিটের মধ্যে রোগীর মৃত্যু হয়। অভিযোগ, তার পর লিফ্‌টে করে দেহ নামিয়ে নিয়ে যান কেউ বা কারা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৭
Suri Super Speciality Hospital Incident

এই শয্যায় ছিলেন রোগী। মৃত্যুর পর তাঁর দেহ নিয়ে চলে যান কেউ বা কারা। —নিজস্ব ছবি।

হাসপাতালে ভর্তি করানোর কিছু ক্ষণের মধ্যে মৃত্যু হয় রোগীর। পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার আগেই মৃতকে নিয়ে চলে যান কয়েক জন। এমনই ঘটনা ঘটল বীরভূমের সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠেছে। পুলিশে খবর দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, পাণ্ডবেশ্বর থেকে বছর একুশের এক রোগীকে সিউড়ির সরকারি হাসপাতালে নিয়ে এসেছিলেন কয়েক জন। রোগীর শারীরিক অবস্থা দেখে তাঁকে ভর্তি নেন কর্তৃপক্ষ। চিকিৎসক অঞ্জন ভদ্র তাঁর চিকিৎসা করছিলেন। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই অজয় সিংহ নামে ওই রোগীর মৃত্যু হয়। চিকিৎসক যখন অন্য রোগীদের দেখছিলেন এবং অজয়ের দেহ তাঁর পরিবার-পরিজনের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল, তখনই দেখা যায় দেহ নেই!

হাসপাতাল সূত্রে খবর, রোগীর নথিতে বাবার নাম ভল্লা সিংহ এবং ঠিকানা পাণ্ডবেশ্বর লেখা হয়েছে। ভর্তি করানোর ১০ মিনিটের মধ্যে রোগীর মৃত্যু হয়। অভিযোগ, তার পর লিফ্‌টে করে দেহ নামিয়ে নিয়ে যান কেউ বা কারা। কিন্তু কারা দেহ নিয়ে গেলেন, তাঁরা আদৌ মৃতের আত্মীয় কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিরাপত্তারক্ষীরা কীভাবে বিষয়টি টের পেলেন না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুব্রত গড়াই জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারও গাফিলতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুরো ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, হাসপাতালের তরফে একটি এফআইআর দায়ের করা হচ্ছে থানায়।

Advertisement
আরও পড়ুন