Woman Beaten To Death

ডাইনি অপবাদ দিয়ে বীরভূমে পিটিয়ে খুন আদিবাসী মহিলাকে! আটক অন্তত ২০

ঘটনাস্থলটিকেও ঘিরে রাখা হয়। অভিযুক্তদের মধ্যে শিবলালের দাবি, ‘‘চুরকি আসলে ডাইনি। সে আমার ছেলে-বৌকে খেয়েছে।’’

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ২১:১৮
বাড়িতে ঢুকে মহিলাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

বাড়িতে ঢুকে মহিলাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। —নিজস্ব ছবি।

ডাইনি অপবাদ দিয়ে এক মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তেজনা বীরভূমের ময়ূরেশ্বরে। ওই ঘটনায় অন্তত ২৫ জনকে আটক করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। ময়ূরেশ্বর থানার বেলিয়া আদিবাসী পাড়ায় একটি মেলা বসেছিল। আনন্দের মেজাজে ছিলেন সকলে। তার মধ্যে চুরকি হেমব্রম নামে এক বাসিন্দার বা়ড়িতে ঢোকেন শিবলাল কিস্কুরা। চার-পাঁচটি পরিবারের লোকজন মিলে চুরকিকে বেধড়ক মারধর করেন। অকুস্থলে মৃত্যু হয় সেই মহিলার।

ওই খবর পেয়ে ঘটনাস্থলে যায় ময়ূরেশ্বর থানার পুলিশ। তারা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজে। শনিবার ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২০-২৫ জন গ্রামবাসীকে আটক করা হয়েছে বলে খবর। ঘটনাস্থলটিকেও ঘিরে রাখা হয়। অভিযুক্তদের মধ্যে শিবলালের দাবি, ‘‘চুরকি আসলে ডাইনি। সে আমার ছেলে-বৌকে খেয়েছে।’’

প্রাথমিক তদন্তের পরে পুলিশ মনে করছে, কুসংস্কারের বশে গণপিটুনিতে বেঘোরে মারা গিয়েছেন মহিলা। ঠিক কী ঘটেছিল, খতিয়ে দেখছে তাঁরা।

Advertisement
আরও পড়ুন