West Bengal Weather Update

দোলে দক্ষিণবঙ্গে থাকবে না শীতের অনুভূতি! বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গে আমেজ থাকবে আরও কিছু দিন, পাহাড়ে তুষারপাত

দার্জিলিঙের পাহাড়ে তুষারপাতের পূর্বভাস রয়েছে। রবিবার ভোরের দিকে সেখানে দাপট থাকবে কুয়াশার। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নামতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৩
দোলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে থাকবে না শীতের আমেজ।

দোলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে থাকবে না শীতের আমেজ। — ফাইল চিত্র।

হালকা বৃষ্টির পরে ভোর এবং রাতের দিকে ঠান্ডার আমেজ ছিল দক্ষিণবঙ্গে। এ বার সেই আমেজই ধীরে ধীরে মিলিয়ে যাবে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। দোলের সময় শীতের অনুভূতি তেমন থাকবে না। তবে উত্তরবঙ্গে আর কয়েক দিন থাকবে ঠান্ডার আমেজ। রবিবার বৃষ্টির পূর্বাভাসও রয়েছে কয়েক জেলায়। পাহাড়ে হতে পারে তুষারপাত। তার পরে গোটা উত্তরবঙ্গে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তার পরে তাপমাত্রার হেরফের হবে না। মঙ্গলবার, দোলের দিন শীতের অনুভূতি তেমন থাকবে না দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আগামী তিন দিন তাপমাত্রার হেরফের হবে না। তার পরে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। রবিবার দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। তবে জেলার সর্বত্র হবে না। দার্জিলিঙের পাহাড়ে তুষারপাতের পূর্বভাস রয়েছে। রবিবার ভোরের দিকে দাপট থাকবে কুয়াশার। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নামতে পারে। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

শনিবারও দার্জিলিঙে ভোরের দিকে ছিল কুয়াশা। কুয়াশাচ্ছন্ন ছিল উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রার হেরফের হয়নি। রাজ্যে দু’-এক জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য কম ছিল। কিছু জায়গায় আবার স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। দক্ষিণবঙ্গে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা সবচেয়ে কম ছিল শ্রীনিকেতনে, ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে সমতলে মাঝিয়াঁয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সবচেয়ে কম। ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
আরও পড়ুন