Humayun Kabir

হুমায়ুন কবীরের দল ‘জনতা উন্নয়ন পার্টি’র রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ রাজ্যের সিইও দফতরের

প্রসঙ্গত, গত বছরের ২২ ডিসেম্বর নিজের নতুন দলের নাম ঘোষণা করেছিলেন দল থেকে নিলম্বিত (সাসপেন্ড) হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৮
নতুন দল ঘোষণার পর হুমায়ুন কবীর (মাঝে)— ফাইল চিত্র।

নতুন দল ঘোষণার পর হুমায়ুন কবীর (মাঝে)— ফাইল চিত্র।

হুমায়ুন কবীরের রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’র রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর। সিইও দফতর সূত্রে খবর, হুমায়ুনের দল সব প্রক্রিয়া শেষ করেছে। রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন সদনে সুপারিশ করা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন মঞ্জুর করতে পারে কমিশন। রেজিস্ট্রেশন পাওয়ার পর প্রতীকের জন্য আবেদন করতে পারবেন হুমায়ুন।

Advertisement

প্রসঙ্গত, গত বছরের ২২ ডিসেম্বর নিজের নতুন দলের নাম ঘোষণা করেছিলেন দল থেকে নিলম্বিত (সাসপেন্ড) হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন। প্রকাশ করেন দলের ইস্তাহারও। হুমায়ুন জানান, বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং বেলডাঙা— দুই কেন্দ্র থেকে লড়াই করবেন তিনি।

ভরতপুরের বিধায়ক হুমায়ুন আগেই জানিয়েছিলেন, নতুন দলের নামে কংগ্রেস কিংবা তৃণমূল— কোনও শব্দ রাখতে চান না তিনি। তাঁর কারণ ব্যাখ্যা করে হুমায়ুন বলেছিলেন, “মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে সম্পূর্ণ বর্জন করেছে। তৃণমূলকে ছুড়ে ফেলার অপেক্ষায় রয়েছে।” একই সঙ্গে তিনি বলেছিলেন, “দলের নামের সঙ্গে সাধারণ মানুষ সহজেই একাত্ম হতে পারবেন। বাংলার আমজনতার পার্টি হবে আমার দল। আমজনতার উন্নয়নের কথা ভাববে।’’

দলের সম্ভাব্য প্রতীক কী হতে পারে, তারও ইঙ্গিত দিয়ে রাখেন হুমায়ুন। ২০১৬ সালে নির্দল হিসাবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন তিনি। সে কথা উল্লেখ করে হুমায়ুন জানান, নতুন দলের প্রতীক হিসাবে টেবিলই তাঁর প্রথম পছন্দ। নির্বাচন কমিশন ওই প্রতীক অনুমোদন না-করলে বিকল্প হিসাবে জোড়া গোলাপের কথা ভেবে রেখেছেন হুমায়ুন। সেটাও না-হলে অন্য বিকল্পের কথা ভাববেন তিনি। দলের পতাকায় থাকবে তিন রং— হলুদ, সবুজ এবং সাদা।

Advertisement
আরও পড়ুন