TMC Leader Arrested

জামিন পেয়েও জেলমুক্তি হল না প্রাক্তন মন্ত্রী উজ্জ্বলের! জমি মামলায় আবার গ্রেফতার তৃণমূল নেতা

মঙ্গলবার কৃষ্ণনগরের জেলা ও দায়রা আদালতে ত্রাণ দুর্নীতি মামলার শুনানি হয়। অভিযোগ, দুর্যোগ মোকাবিলার জন্য সরকারি বরাদ্দের ত্রিপল, কম্বল, শাড়ি-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী আত্মসাৎ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ২৩:২৫

— প্রতীকী চিত্র।

ত্রাণ দুর্নীতি মামলায় জামিন পান রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা নদিয়ার তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস। তবে জেলমুক্তি ঘটেনি। ধুবুলিয়া থানায় দায়ের হওয়া জমি সংক্রান্ত অপর একটি মামলায় তাঁকে অভিযুক্ত হিসেবে যুক্ত করা হয়েছে। সে কারণে এখনই জেলমুক্তি হচ্ছে না প্রাক্তন মন্ত্রীর। ওই মামলার পরবর্তী শুনানি আগামী ২ জুলাই। ওই দিন আবার তাঁকে আদালতে হাজির করানো হবে।

Advertisement

মঙ্গলবার কৃষ্ণনগরের জেলা ও দায়রা আদালতে ত্রাণ দুর্নীতি মামলার শুনানি হয়। অভিযোগ, দুর্যোগ মোকাবিলার জন্য সরকারি বরাদ্দের ত্রিপল, কম্বল, শাড়ি-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী আত্মসাৎ করা হয়েছে। তা জনসাধারণকে বিতরণের ক্ষেত্রে অনিয়ম ও প্রতারণা করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী, ৬৩ বান্ডিল শাড়ি ও ৪০টি কালো ত্রিপল, ২০০টি বিছানার চাদর, ২৭৫টি কম্বল, ১৫০টি তাঁতের শাড়ি এবং ১০০ বান্ডিল সুতির শাড়ি উদ্ধার করা হয়েছে। প্রতিটি বান্ডিলে ২৫টি করে শাড়ি ছিল। তদন্তকারী সংস্থা একাধিক সাক্ষীর গোপন জবানবন্দিও আদালতে জমা দিয়েছে। আদালত ওই মামলায় তাঁর জামিন মঞ্জুর করে। যদিও অন্য মামলায় আবার তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement
আরও পড়ুন