TMC to Congress

তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ

যুব তৃণমূলের মালদহের জেলা সভাপতি তথা গত নির্বাচনে গাজল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস-সহ প্রায় ৪০০ জন কংগ্রেসে যোগ দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ০৬:২২
অন্য দল থেকে কংগ্রেসে যোগদান। বিধান ভবনে।

অন্য দল থেকে কংগ্রেসে যোগদান। বিধান ভবনে। নিজস্ব চিত্র।

শহর-সহ রাজ্য জুড়েই বিভিন্ন স্তরে কংগ্রেসে যোগদান চলছে। বালিগঞ্জের ৬৫ নম্বর ওয়ার্ডের বেশ কয়েক জন রবিবার প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবনে এসে যুব কংগ্রেসে যোগ দিয়েছেন। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ অন্যেরা। পাশাপাশি, যুব তৃণমূলের মালদহের জেলা সভাপতি তথা গত নির্বাচনে গাজল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস-সহ প্রায় ৪০০ জন কংগ্রেসে যোগ দিয়েছেন। মালদহ টাউন হলে আয়োজিত ওই যোগদান-পর্বে ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি তথা সাংসদ ইশা খান চৌধুরী, মৌসম বেনজির নূর প্রমুখ। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর বলেছেন, “জনতার ভালর জন্য কংগ্রেসের যে চিন্তাধারা, তা সবাই মিলে এগিয়ে নিয়ে যাবেন।”

আরও পড়ুন