Broom Using Astrology

ঝাঁটার সঙ্গে সম্পর্ক রয়েছে মা লক্ষ্মীর! ঝাড়ু ব্যবহারের ক্ষেত্রে তাই মানা প্রয়োজন সাত উপায়, অন্যথায় হয় বাস্তুর ক্ষতি

জ্যোতিষশাস্ত্রে ঝাঁটা ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন বিষয় মাথায় রাখার কথা বলা রয়েছে। কারণ, ঝাঁটাকে মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। সঠিক উপায় মেনে ঝাঁটা ব্যবহারে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ০৭:২০
broom

—প্রতীকী ছবি।

প্রায় প্রত্যেক বাড়িতেই ঝাঁটা ব্যবহার করা হয়। ঝাঁটা আমাদের ঘরবাড়ি পরিষ্কার রাখতে সাহায্য করে। অধিকাংশ বাড়িতেই ঝাঁটা যত্রতত্র ফেলে রাখা হয়। সেটির কাজ মিটে গেলে তার আর কোনও গুরুত্ব থাকে না। কিন্তু জ্যোতিষশাস্ত্রে ঝাঁটা ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন বিষয় মাথার রাখার কথা বলা রয়েছে। কারণ, ঝাঁটাকে মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। সঠিক উপায় মেনে ঝাঁটা ব্যবহারে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে। কোন নিয়মগুলি মানতে হবে, জেনে নিন।

Advertisement

উপায়:

১) ঝাঁটায় যদি কোনও সময় পা লেগে যায়, তা হলে অবশ্যই ঝাঁটা প্রণাম করা উচিত। কারণ ঝাঁটাকে লক্ষ্মীদেবীর প্রতীক বলে মনে করা হয়।

২) অনেকেই ঝাঁটা ব্যবহারের পর তা এমন জায়গার রেখে দেন যেখানে তা সকলের চোখ পড়ে। এই কাজটি করা একেবারেই উচিত নয়। ঝাঁটা সব সময় লোকচক্ষুর আড়ালে রাখতে হয়। অন্যথায় খরচ বেড়ে যায় এবং সঞ্চয় হয় না।

৩) ঘর পরিষ্কার করার ঝাঁটা কখনওই সূর্যাস্তের পর বাইরে রাখতে নেই। সূর্যাস্তের পর ঝাঁটা সর্বদা ঘরের ভিতরে রাখতে হয়।

৪) বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর করতে বৃহস্পতিবার ঝাঁটা পরিষ্কার করে খুব ভাল জায়গায় রেখে দিন। এতে বাড়ির পরিবেশ ইতিবাচক শক্তিতে ভরে উঠবে।

৫) ঝাঁটা কখনওই দাঁড় করিয়ে রাখতে নেই। ব্যবহার হয়ে গেলে ঝাঁটা শুইয়ে রাখতে হয়।

৬) খাটের নিচে ঝাঁটা রাখা খুবই অশুভ বলে মনে করা হয়।

৭) ঠাকুরঘর এবং বাথরুমের আশপাশে কখনওই ঝাঁটা রাখতে নেই।

Advertisement
আরও পড়ুন