News Of The Day

রাজ্যে ভোট পরবর্তী পরিস্থিতি, অপেক্ষা ফলাফলের। আইপিএলে গুজরাতের মুখোমুখি বেঙ্গালুরু। আর কী কী

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বুথফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করেছে। অধিকাংশ সমীক্ষাতে এগিয়ে রয়েছে বিজেপি। তবে সর্বত্র হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে বুথফেরত সমীক্ষাগুলি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৭:৪৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন। এখন ভোটের ফলাফলের অপেক্ষা। আগামী ৪ মে ভোটগণনা হবে পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য (অসম, কেরল, তামিলনাড়ু) এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে (পুদুচেরী)। বুধবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বুথফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করেছে। অধিকাংশ সমীক্ষাতে এগিয়ে রয়েছে বিজেপি। তবে সর্বত্র হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে বুথফেরত সমীক্ষাগুলি। রাজ্যে ভোট পরবর্তী এবং গণনা পূর্ববর্তী পরিস্থিতির দিকে নজর থাকবে।

আইপিএলে আজ গুজরাত টাইটান্সের খেলা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে। আজ জিতলে বিরাট কোহলির বেঙ্গালুরু শীর্ষে চলে যাবে। পঞ্জাব কিংস নেমে যাবে দ্বিতীয় স্থানে। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে জয়ে ফেরা শুভমন গিলের গুজরাত আজ জিততে না পারলে পিছিয়ে পড়বে। অহমদাবাদে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতেও রয়েছে কমলা সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বুধবার ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে। বাকি তিন জেলাতেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।

Advertisement
আরও পড়ুন