West Bengal Weather Update

বিরাম নেই বৃষ্টির! দুর্যোগ কমলেও হাওয়া বদলের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখন নিরবচ্ছিন্ন ভাবে স্থলভাগে প্রবেশ করছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১০:৫৫
What will the weather be like in West Bengal on Wednesday

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ছবি: পিটিআই।

দক্ষিণবঙ্গে আপাতত টানা কয়েক দিন বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও হাওয়ার বেগ ৪০ থেকে ৫০ কিলোমিটারও হতে পারে। যদিও আগের তুলনায় উত্তরবঙ্গে দুর্যোগ কিছুটা কমতে পারে। তবে ঝড়বৃষ্টি থেকে আপাতত বিরাম নেই।

Advertisement

রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখন নিরবচ্ছিন্ন ভাবে স্থলভাগে প্রবেশ করছে, যা বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির কারণ।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই ছ’জেলায় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবারও একই আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শুক্রবার দক্ষিণবঙ্গের সাত জেলায় হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের জন্য ঝড়বৃষ্টির কোনও সতর্কতা নেই। বাকি জেলায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা কম। শনিবার থেকে আবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

বুধবার ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, জানাল আবহাওয়া দফতর। আগামী সাত দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।

Advertisement
আরও পড়ুন