White House Dinner Shooting

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টায় অভিযুক্ত করা হল ওয়াশিংটনে হোয়াইট হাউসের নৈশভোজে ধৃত বন্দুকবাজকে!

গত শনিবার রাতে ওয়াশিংটনের এক হোটেলে নৈশভোজের আয়োজন করেছিল হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-সহ মার্কিন প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকেরা সেই নৈশভোজে উপস্থিত ছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১০:০০
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগ আনা হল হোয়াইট হাউসের নৈশভোজে গুলিকাণ্ডে ধৃতের বিরুদ্ধে। অভিযুক্ত কোল টমাস অ্যালেনকে সোমবার আমেরিকার এক ফেডারেল আদালতে পেশ করা হয়। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা এবং আগ্নেয়াস্ত্র সংক্রান্ত দু’টি অপরাধের অভিযোগে তাঁকে অভিযুক্ত করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে ৩১ বছর বয়সি অ্যালেনের।

Advertisement

অভিযুক্তের হয়ে আদালতে সওয়ালের জন্য দু’জন সহকারী সরকারি আইনজীবী দেওয়া হয়েছে। তবে সোমবার আদালতে পেশ করার পরে তিনি আইনজীবীদের মারফত কোনও আবেদন জানাননি এজলাসে। সংবাদসংস্থা এপি অনুযায়ী, ধৃতের এক আইনজীবী তেজ়িরা অ্যাবে বলেন, “অতীতে অ্যালেনের বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ ওঠেনি। আপাতত তাঁকে নির্দোষ বলে ধরে নেওয়া হচ্ছে।”

গত শনিবার রাতে ওয়াশিংটনের এক হোটেলে নৈশভোজের আয়োজন করেছিল হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-সহ মার্কিন প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকেরা সেই নৈশভোজে উপস্থিত ছিলেন। সবমিলিয়ে আমন্ত্রিত ছিলেন প্রায় ২৬০০ অতিথি। সেখানেই হামলা করেন অ্যালেন।

ঘটনার পর ট্রাম্প অভিযুক্তের একটি ছবি নিজের সমাজমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে খালি গায়ে এক যুবককে উপুড় করে শুয়ে রাখা হয়েছে। তাঁর হাত এবং পা বাধা, চোখ বন্ধ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃত যুবক লস অ্যাঞ্জেলেস থেকে ওয়াশিংটনে পৌঁছেছিলেন। ওয়াশিংটনের ওই হোটেলেই ধৃত ছিলেন বলে মনে করছেন ব্লাঞ্চ। তিনি লস অ্যাঞ্জেলেস থেকে সম্ভবতে ট্রেনে করে শিকাগো হয়ে ওয়াশিংটনে পৌঁছেছিলেন বলে মনে করা হচ্ছে। গত কয়েক বছরে ধৃত যুবক দু’টি আগ্নেয়াস্ত্র কিনেছিলেন। এই সংক্রান্ত বেশ কিছু নথিপত্রও পাওয়া গিয়েছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ আগেই জানিয়েছিলেন, অ্যালেনের নিশানায় ছিলেন আমেরিকার প্রশাসনিক কর্তারা। নিশানায় থাকা প্রশাসনিক কর্তাদের তালিকা যে ট্রাম্পও ছিলেন, সেই আভাসও মিলেছিল ব্লাঞ্চের কথায়।

Advertisement
আরও পড়ুন