Russian Crude Oil

ট্রাম্পের ‘নিষেধাজ্ঞা’ উড়িয়ে রাশিয়া থেকে তেল আমদানির সিদ্ধান্ত নিল ব্রিটেন! কেন এমন পদক্ষেপ স্টার্মারের?

সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ় প্রণালীতে অচলাবস্থার কারণে জ্বালানি তেল ও গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির কারণে রাশিয়ার ক্রুড অয়েলের (অশোধিত তেল) উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সরকার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৬ ২৩:২৮

— প্রতীকী চিত্র।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ‘নিষেধাজ্ঞা’ উপেক্ষা করে রাশিয়া থেকে তেল আমদানির সিদ্ধান্ত নিল ব্রিটেন। সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ় প্রণালীতে অচলাবস্থার কারণে জ্বালানি তেল ও গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির কারণে রাশিয়ার ক্রুড অয়েলের (অশোধিত তেল) উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সরকার।

Advertisement

রুশ আমদানি সংক্রান্ত এই অনুমোদনটি বুধবার থেকে কার্যকর করেছে ব্রিটিশ সরকার। তবে শেষ হওয়ার মেয়াদ জানানো হয়নি। বলা হয়েছে, এটি পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মুখে স্টার্মার প্রশাসন এই সিদ্ধান্ত নিল।

তবে সরাসরি রাশিয়া থেকে নয়, মস্কো থেকে তৃতীয় কোনও দেশের আমদানি করা অশোধিত তেল সংশ্লিষ্ট দেশের শোধনাগারে শোধনপর্বের পরেই লন্ডন আমদানি করবে বলে প্রকাশিত খবরে দাবি। প্রসঙ্গত, ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়ার উপর চাপ তৈরির উদ্দেশ্যে রুশ তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন।

Advertisement
আরও পড়ুন