Kennedy Center renovation

কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম বাদ দেওয়ার নির্দেশ দিল আমেরিকার আদালত, কেন এমন সিদ্ধান্ত?

আদালতের রায়ের পরে ট্রাম্প সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘আমার এতে কোনও যায় আসে না। এই ব্যর্থ প্রতিষ্ঠানটিকে কংগ্রেসের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমি কাজ করব।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৭:১৮
Donald Trump abandons Kennedy Center renovation after setback from US court

(বাঁ দিকে) জন ফিটজ়েরাল্ড কেনেডি, ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস’-এর নাম বদলের প্রচেষ্টায় বাধ সাধল আমেরিকার আদালত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ওই সংস্থার নামের সঙ্গে জুড়ে দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করেছেন ওয়াশিংটন ডিসির ফেডারেল বিচারক।

Advertisement

কেনেডি সেন্টারের নাম বদলে ‘ট্রাম্প-কেনেডি সেন্টার’ করার যে উদ্যোগ আমেরিকা সরকার নিয়েছিল, তা রদ করে ফেডারেল আদালত বলেছে, ‘‘এ বিষয়ে মার্কিন কংগ্রেস চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’’ বিচারকের নির্দেশ— আগামী ১৪ দিনের মধ্যে কেনেডি সেন্টার ভবন, নামফলক, ডিজিটাল মাধ্যম এবং সমস্ত নথি থেকে ট্রাম্পের নাম সরিয়ে দিতে হবে। আদালতের রায়ের পরে ট্রাম্প সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘আমার এতে কোনও যায় আসে না। এই ব্যর্থ প্রতিষ্ঠানটিকে কংগ্রেসের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমি কাজ করব।’’

তবে সেই সঙ্গেই ট্রাম্পের দাবি, কেনেডি সেন্টার সংস্কারের গত বছর ট্রাম্প আমেরিকার রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম বদলে উদ্যোগী হয়েছিলেন। সেই সংস্কার প্রক্রিয়াতেই কেনেডি সেন্টারে নিজের নাম জুড়ে নিয়েছিলেন তিনি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প কেনেডি সেন্টারের ট্রাস্টি বোর্ডের কয়েক জন সদস্যকে সরিয়ে নতুন মনোনীত সদস্যদের সাহায্যে নিজেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর পর গত ডিসেম্বরে ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরের দিনই কেন্দ্রের প্রবেশতোরণে ট্রাম্পের নাম সংবলিত নতুন বোর্ড বসেছিল। যা নিয়ে মামলা হয় আদালতে।

Advertisement
আরও পড়ুন