US-Iran Conflict

‘বিবেকের তাড়না’! ইরান যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ ট্রাম্প প্রশাসনের সন্ত্রাসদমন কেন্দ্রের প্রধানের

ট্রাম্পকে একটি চিঠিও পাঠিয়েছেন কেন্ট। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে লেখেন, ‘‘আপনি যে মূল্যবোধ এবং বিদেশনীতির ভিত্তিতে নির্বাচনী প্রচার চালিয়েছিলেন, সেগুলি সমর্থন করতাম। কিন্তু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্তে সহমত হতে পারলাম না।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ২১:৩৯
Donald Trump\\\\\\\'s counterterrorism chief quits

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযানকে সমর্থন করেন না! সেই কথা উল্লেখ করে এ বার পদত্যাগ করলেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক। মঙ্গলবার মার্কিন প্রশাসনের সন্ত্রাসদমন কেন্দ্রের অধিকর্তা জো কেন্ট জানান তিনি আর তাঁর ওই পদে কাজ করবেন না। ‘বিবেকের তাড়না’ থেকে এই সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি। এ-ও দাবি করেন, ‘‘আমেরিকার এই যুদ্ধের কোনও প্রয়োজন ছিল না। কিন্তু ইজ়রায়েলের চাপেই এই পদক্ষেপ।’’

Advertisement

কেন্ট স্পষ্ট করেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানকে তিনি কোনও ভাবেই সমর্থন করেন না। সমাজমাধ্যমে এক পোস্টে তিনি ইরান যুদ্ধের নেপথ্যের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, ‘‘ইরান আমাদের জন্য আসন্ন হুমকি ছিল না। এটা স্পষ্ট যে ইজ়রায়েলের চাপে আমরা যুদ্ধ শুরু করেছি।’’

ট্রাম্পকে একটি চিঠিও পাঠিয়েছেন কেন্ট। সেখানে তিনি ট্রাম্পের উদ্দেশে লেখেন, ‘‘আপনি যে মূল্যবোধ এবং বিদেশনীতির ভিত্তিতে নির্বাচনী প্রচার চালিয়েছিলেন, সেগুলি সমর্থন করতাম। কিন্তু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্তে সহমত হতে পারলাম না।’’ তার পরেই তিনি লেখেন, ‘‘আশা করি, আমরা ইরানে যা করেছি এবং যাদের জন্য করেছি, তা ভেবে দেখবেন। সাহসী পদক্ষেপ করার সময় এখনই।’’

উল্লেখ্য, সন্ত্রাসদমন কেন্দ্রটি তথ্য সমন্বয়ে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। গোয়েন্দা সংস্থা, পেন্টাগন এবং আইনপ্রয়োগকারী সংস্থা-সহ মার্কিন প্রশাসনের আরও কয়েকটি সংস্থার মধ্যে সন্ত্রাসদমন তথ্য আদানপ্রদান করে সমন্বয়ের কাজ করে থাকে। সেই সংস্থার অধিকর্তা ইস্তফা দিলেন।

Advertisement
আরও পড়ুন