Gunshots in Times Sqare

নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে আবার হামলা! গুলি, ছুরিতে আহত দুই, সেই বাস্কেটবল টুর্নামেন্টই অশান্তির কেন্দ্রে

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে,দুপুর ৩টে ৪০ মিনিটে ওয়েস্ট ৪৪তম এবং ৪৫তম স্ট্রিটের মাঝামাঝি ব্রডওয়ের কাছে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। ২৬ বছরের এক যুবক গুরুতর জখম হন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১০:৪২
টাইমস স্কোয়্যারে পুলিশি তৎপরতা।

টাইমস স্কোয়্যারে পুলিশি তৎপরতা। ছবি: রয়টার্স।

আবার বন্দুকবাজের হামলা নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার। তাৎপর্যপূর্ণ ভাবে হামলার সঙ্গে আবার ‘যোগসূত্র’ বাস্কেটবল টুর্নামেন্ট এনবিএ-র!

Advertisement

পুলিশ সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি, বাস্কেটবল টুর্নামেন্ট এনবিএ-র চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক নিক্সের ভিক্ট্রি প্যারেডের কয়েক ঘণ্টা পরেই বৃহস্পতিবার বিকেলে হামলা হয় টাইমস স্কোয়্যারে। লোয়ার ম্যানহাটন এলাকায় ২৬ বছরের এক যুবককে ছুরি মারা হয়। বন্দুক থেকে গুলি চালানো হয়। ওই ঘটনায় দমকল বিভাগ (ফায়ার ডিপার্টমেন্ট) আহত এক জনকে হাসপাতালে নিয়ে যায়। অন্য এক ব্যক্তিও আহত হন বলে খবর। পুলিশ দ্রুত সন্দেহভাজনদের ধাওয়া করে এক জনকে আটক করে।

প্রসঙ্গত, শনিবার এনবিএ চ্যাম্পিয়নশিপ ছিল। বাস্কেটবলের ওই টুর্নামেন্টে ৫৩ বছর পর জিতেছিল নিউ ইয়র্ক নিক্স। সেই আনন্দে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের সামনে জয় উদ্‌যাপন শুরু করেছিলেন বহু সমর্থক। আচমকাই গুলির শব্দ শুনতে পাওয়া যায়। গুলির আওয়াজে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় লোকজনের মধ্যে। গুলিবিদ্ধ হয় এক কিশোর। এর পরে দ্বিতীয় বার হামলা হল বৃহস্পতিবার। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে,দুপুর ৩টে ৪০ মিনিটে ওয়েস্ট ৪৪তম এবং ৪৫তম স্ট্রিটের মাঝামাঝি ব্রডওয়ের কাছে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

৫৩ বছরে প্রথম বার নিক্সের চ্যাম্পিয়নশিপ দলকে সম্মান জানাতে আয়োজিত অনুষ্ঠানের নিরাপত্তার জন্য ১০,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় হঠাৎই গন্ডগোলের সৃষ্টি হয়। সে সময় ২৬ বছর বয়সী এক ব্যক্তির গলায় ছুরিকাঘাত করা হয়। অল্প সময় পর, ১৭ বছর বয়সী এক কিশোর গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। ঘটনাস্থলের ভিডিয়োতে দেখা গিয়েছে, পার্ক করা একটি গাড়ির কাছে জমে থাকা ভিড় নিশানা করে দু’জন ব্যক্তি গুলি চালাচ্ছেন। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে পর্যটক, স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা দ্রুত নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি শুরু করে দেন। আতঙ্কিত পথচারীদের ঘটনাস্থল থেকে পালাতে বা আড়াল নিতে দেখা যায়। সে সময় সন্দেহভাজনেরা রাস্তায় দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন।

Advertisement
আরও পড়ুন