Times Square shooting incident

নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে বন্দুকবাজের হামলা! ভিড় লক্ষ্য করে গুলি, আতঙ্কে হুড়োহুড়ি, ধৃত হামলাকারী

জানা গিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। শুধু গুলিই চলেনি, হামলাকারী ছুরি নিয়ে কয়েক জনকে কোপান বলেও অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৫:৩৮
Gunshots heard in New York\\\'s Times Sqare

হামলার মুহূর্তের ছবি। ছবি: সংগৃহীত।

নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে বন্দুকবাজের হামলা। মুহূর্তে আনন্দ বদলে গেল আতঙ্কে। ভিড় লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি শনিবারের। তবে মঙ্গলবার ভিডিয়োটি প্রকাশ্যে এনেছে নিউ ইয়র্ক পুলিশ।

Advertisement

শনিবার এনবিএ চ্যাম্পিয়নশিপ ছিল। বাস্কেটবলের ওই টুর্নামেন্টে ৫৩ বছর পর জিতেছে নিউ ইয়র্ক নিক্স। সেই আনন্দে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের সামনে জয় উদ্‌যাপন করছিলেন বহু সমর্থক। আচমকাই গুলির শব্দ শুনতে পাওয়া যায়। গুলির আওয়াজে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় লোকজনের মধ্যে। গুলিবিদ্ধ হয় এক কিশোর। জানা গিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। শুধু গুলিই চলেনি, হামলাকারী ছুরি নিয়ে কয়েক জনকে কোপান বলেও অভিযোগ।

খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়। এই ঘটনার পর ওই এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ছাড়াও বেশ কয়েকটি স্কুলবাস, গাড়িতেও ভাঙচুর চালানো হয়। ক্ষুব্ধ জনতার হামলায় আহত হন ১০ জন পুলিশকর্মী। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, ভাঙচুর, আগুন এবং পুলিশের উপর হামলার ঘটনায় ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন