US Iran Tension

‘সাবধানে থাকবেন, নিজেই যেন না মরে যান’! মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির পর পাল্টা তাঁকেই সতর্ক করে দিল ইরান

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে হরমুজ় প্রণালীতে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ওই সংকীর্ণ জলপথ প্রায় ‘বন্ধ’ করে রেখেছে ইরান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ২৩:২০
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

এ বার সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই হুমকি দিল ইরান। ট্রাম্পকে ‘সাবধানে থাকার’ জন্য বলেছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ প্রতিষ্ঠান ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’-এর প্রধান আলি লারজানি এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টকে।

Advertisement

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে হরমুজ় প্রণালীতে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ওই সংকীর্ণ জলপথ প্রায় ‘বন্ধ’ করে রেখেছে ইরান। পণ্যবাহী বেশ কিছু জাহাজে হামলাও হয়েছে। এ অবস্থায় মঙ্গলবারই ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বলেছেন, “হরমুজ় প্রণালীতে জাহাজ আটকাতে থাকলে ইরানের উপর আরও ২০ গুণ আক্রমণ হবে।” ট্রাম্পের এই হুমকির পর পরই পাল্টা দেন ইরানের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রধান।

মার্কিন প্রেসিডেন্টকে নিশানা করে সমাজমাধ্যমে এক পোস্টে লারজানি লেখেন, “ইরানের মতো দেশ আপনাদের ফাঁপা হুমকিতে ভয় পায় না। আপনাদের চেয়ে বড় বড় অনেকেও চেষ্টা করে ইরানকে ধ্বংস করতে পারেননি। সাবধানে থাকবেন, নিজেই যেন মরে না যান।”

‘এবিসি নিউজ়’-এর এক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পরেই বিভিন্ন দেশে গোপন বার্তা পাঠায় ইরান। সেই বার্তা নাকি দেওয়া হয়েছিল বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইরানের ‘স্লিপার সেল’গুলিকে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় খামেনেইয়ের মৃত্যুর পরেই বিভিন্ন দেশে গোপন বার্তা পাঠানো হয়। এই গোপন বার্তার উৎসস্থল ইরান বলেই দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। ওই গোপনবার্তা আমেরিকা ধরে ফেলেছে বলে দাবি করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন