Fire Accident

নরেন্দ্রপুরে কারখানায় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

দমকল ও সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানার গোডাউনে যেখানে কার্টন মজুত ছিল, সেখানেই প্রথম আগুন লাগে। একটি ঘরের ভিতর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ঘরের অন্য অংশে ছড়িয়ে পড়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ০০:১৬
আগুন নেভাতে তৎপর কর্মীরা।

আগুন নেভাতে তৎপর কর্মীরা। —নিজস্ব চিত্র।

আবার একটি কারখানায় অগ্নিকাণ্ড! মঙ্গলবার রাতে নরেন্দ্রপুরে একটি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দু’টি ইঞ্জিন। কর্মীদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। কী ভাবে আগুল লাগল, তা তদন্ত করে দেখছে সোনারপুর থানার পুলিশ।

Advertisement

দমকল ও সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানার গোডাউনে যেখানে কার্টন মজুত ছিল, সেখানেই প্রথম আগুন লাগে। একটি ঘরের ভিতর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ঘরের অন্য অংশে ছড়িয়ে পড়ে। কারখানার কর্মীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং গোডাউনের ভিতরে থাকা অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ব্যবহার করা হয়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায়, রাত প্রায় ৯টা নাগাদ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দু’টি ইঞ্জিন। দমকলের কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীরা রয়েছেন। ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন