NTET 2026

আয়ুর্বেদ, যোগ-সহ নানা বিষয়ে শিক্ষকতা করতে আগ্রহী! শুরু এনটিইটি-র আবেদন প্রক্রিয়া

দেশ জুড়ে এনটিইটি-র আয়োজন করা হবে আগামী ২৮ এপ্রিল। পরীক্ষা গ্রহণ করা হবে সিবিটি মাধ্যমে। পরীক্ষার হবে ২ ঘণ্টা। মোট ১০০টি এমসিকিউধর্মী প্রশ্ন থাকবে। পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেলেই উত্তীর্ণ বলে গণ্য করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৪:৫৩
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

দেশের প্রাচীন চিকিৎসাপদ্ধতির খুঁটিনাটি পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে। এ জন্য সর্বভারতীয় স্তরে আয়োজন করা হবে ন্যাশনাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট (এনটিইটি)। পরীক্ষা আয়োজনের দায়িত্বে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে।

Advertisement

এনটিএ জানিয়েছে, দেশ জুড়ে এনটিইটি-র আয়োজন করা হবে আগামী ২৮ এপ্রিল। পরীক্ষা গ্রহণ করা হবে সিবিটি মাধ্যমে। পরীক্ষার হবে ২ ঘণ্টা। মোট ১০০টি এমসিকিউধর্মী প্রশ্ন থাকবে। পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেলেই উত্তীর্ণ বলে গণ্য করা হবে।

পরীক্ষার্থীদের অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী ২ এপ্রিল আবেদনের শেষ দিন। আবেদনমূল্যের পরিমাণ অসংরক্ষিতদের জন্য ৪০০০ টাকা এবং জাতিভেদে সংরক্ষিতদের জন্য ৩,০০০ বা ৩,৫০০০ টাকা। আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন ৩ এপ্রিল। আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধন করা যাবে ৪ থেকে ৬ এপ্রিলের মধ্যে।

উল্লেখ্য, এনটিএ-র তরফে প্রতি বছর এনটিইটি-র আয়োজন করা হয়। যাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে আয়ুর্বেদ, যোগাভ্যাস, নেচারোপ্যাথি, উনানি, সিদ্ধ এবং হোমিয়োপ্যাথি পড়াতে চান, তাঁদের জন্য যোগ্যতা নির্ণয় করা হয় এনটিইটি-র মাধ্যমে। যাঁরা এই সমস্ত বিষয়ে স্নাতকোত্তরোত্তীর্ণ, শুধুমাত্র তাঁরাই এই পরীক্ষা দিতে পারবেন।

Advertisement
আরও পড়ুন