T20 World Cup 2026

পর পর দু’টি বিশ্বকাপ, ট্রফিজয়ের তিন দিন পরেও বিশ্বাসই হচ্ছে না বুমরাহের, দলের হয়ে সবচেয়ে প্রিয় কাজ কী? জানালেন জসপ্রীত

গত রবিবার নিউ জ়িল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। সেই ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি। অথচ ট্রফিজয়ের চার দিন পরেও জসপ্রীত বুমরাহের বিশ্বাস হচ্ছে না যে তাঁরা ট্রফি জিতেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৬:০৬
cricket

স্ত্রী (বাঁ দিকে), মায়ের সঙ্গে বিশ্বকাপ হাতে জসপ্রীত বুমরাহ। ছবি: পিটিআই।

গত রবিবার নিউ জ়িল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। সেই ম্যাচে ১৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। অথচ ট্রফিজয়ের চার দিন পরেও জসপ্রীত বুমরাহের বিশ্বাস হচ্ছে না যে তাঁরা ট্রফি জিতেছেন। ভারতীয় বোর্ডের এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন জোরে বোলার।

Advertisement

সঞ্জু স্যামসনের ব্যাটিং এবং বুমরাহের বোলিংয়ের দৌলতে নিউ জ়িল্যান্ডকে ৯৬ রানে হারায় ভারত। বুমরাহ বলেছেন, “আমার ছেলে খেলা দেখতে এসেছিল। গত বারও (২০২৩ বিশ্বকাপ ফাইনাল) ছিল, এ বারও এসেছিল। মা এসেছিল, যেটা আমার কাছে বিশেষ অনুভূতির। জানি না জীবনে বৃত্ত সম্পূর্ণ হওয়া কাকে বলে। তবে আমি খুব, খুব খুশি। টানা দুটো বিশ্বকাপ জয় দেখাই যায় না। যা পেয়েছি তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।”

বুমরাহ জানিয়েছেন, ভারতের হয়ে কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতাতেই তাঁর ভাল লাগে। সহজ ম্যাচ তিনি ভালবাসেন না। জোরে বোলারের কথায়, “আমি লুকিয়ে থাকতে চাই না। গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে খেলতে চাই। বরাবরই চেয়েছিলাম কঠিন কাজ করে দেখাব। ক্রিকেট খেলা শুরু করেছি এবং খেলছিই সেই কারণে। ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারলে তবেই আমার আসল তৃপ্তি। ওর থেকে ভাল অনুভূতি আর নেই।”

গুজরাতে জন্ম নেওয়া বোলার নিজের ক্রিকেটের শুরুটা করেছেন অহমদাবাদে। সেখানেই ম্যাচ জেতাতে পারা বাড়তি তৃপ্তি দিচ্ছে বুমরাহকে। বলেছেন, “আমি এখানেই ক্রিকেট খেলা শুরু করেছি। গুজরাতের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলার সুবাদে এই মাঠেই খেলেছি। সেই মাঠেই বিশ্বকাপ জিতলাম এবং ম্যাচের সেরা হলাম। গত বার অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছিল। এ বার সেটা পূরণ করেছি।”

Advertisement
আরও পড়ুন