Bollywood news

জন্মদিনে আচমকা অসুস্থ জৈস্মীন ভসীন! দুবাই গিয়ে হাসপাতালে ভর্তি হলেন, কী জানালেন প্রেমিক আলি?

জন্মদিন পালন করতে দুবাই গিয়েছিলেন জৈস্মীন এবং আলি। কিন্তু সেখানে গিয়ে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেত্রীকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ২১:৪২
কী হয়েছে জৈস্মীনের?

কী হয়েছে জৈস্মীনের? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী জৈস্মীন ভসীন অসুস্থ। জন্মদিনে হাসপাতালে ভর্তি হল তাঁকে। কিন্তু উদ্‌যাপন আচমকাই অন্য মোড় নেয়। জৈস্মীনের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন তাঁর প্রেমিক অভিনেতা আলি গনি। সেখানে তাঁকে হাসপাতালে শুয়ে থাকতে দেখা যায়।

Advertisement

জন্মদিন পালন করতে দুবাই গিয়েছিলেন জৈস্মীন এবং আলি। কিন্তু সেখানে গিয়ে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেত্রীকে। জন্মদিন উপলক্ষে আলির পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন জৈস্মীন। তাঁকে আলিঙ্গন করছেন আলি। আর একটি ছবিতে জৈস্মীনকে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়। এ ছাড়াও হাসপাতালে বসেই জন্মদিনের কেক কাটার একটি ভিডিয়োও শেয়ার করেন আলি। এই দেখে উদ্বিগ্ন তাঁদের অনুরাগীরা। কী হয়েছে জৈস্মীনের, জানতে চাইছেন তাঁরা।

ছবিগুলির সঙ্গে একটি আবেগঘন বার্তাও লেখেন আলি। অভিনেতা তাঁর প্রেমিকার উদ্দেশে লেখেন, “শুভ জন্মদিন, জৈস্মীন। আমরা এখানে তোমার জন্মদিন উদ্‌যাপন করতে এসেছিলাম। কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। জন্মদিনের সুন্দর স্মৃতি তৈরি করার বদলে এখন আমরা হাসপাতালের ঘরে। তোমাকে যন্ত্রণা পেতে দেখা এই সফরের সবচেয়ে কঠিন মুহূর্ত। তুমি সুস্থ হয়ে আবার হাসো, এ টুকুই চাই। তার জন্য আমি সব উদ্‌যাপন ছেড়ে দিতে রাজি।”

আলি প্রেমিকার আরোগ্য কামনা করে আরও লেখেন, “আল্লা তোমাকে সুখ, সুস্বাস্থ্য, ভালবাসা এবং সাফল্য দান করুন। তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো, এটাই আজ আমার তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা।”

পরে ইনস্টাগ্রাম স্টোরিতে জৈস্মীনের শারীরিক অবস্থা সম্পর্কে লেখেন, “যাঁরা আমাকে ফোন করছেন বা মেসেজ করছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আমরা জৈস্মীনের জন্মদিন পালন করতে দুবাই এসেছিলাম। কিন্তু হঠাৎই ও গুরুতর সংক্রমণে আক্রান্ত হয় ও এবং হাসপাতালে ভর্তি করতে হয়। গত কয়েকটা দিন আমাদের জন্য খুব কঠিন ছিল। আমি অনেকেরই ফোন বা মেসেজের উত্তর দিতে পারিনি, তার জন্য দুঃখিত। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ জৈস্মীনে উপরে। ও সেরা চিকিৎসা পাচ্ছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। সবাই ওর জন্য প্রার্থনা করবেন। আশা করছি, খুব শীঘ্রইই হাসিমুখে ফিরবে।”

Advertisement
আরও পড়ুন