Israel-Iran Conflict

তেহরানের কেন্দ্রস্থলে ‘আরও বিস্তৃত হামলা’ শুরু ইজ়রায়েলের! নিশানায় ইরান সরকার, ঘন ঘন বিস্ফোরণ

ইরানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সোমবার তেহরানের রেভোলিউশন স্কোয়ারে ইরানের উপর মার্কিন ‘আগ্রাসনের’ বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বহু মানুষ। ওই জায়গা লক্ষ্য করেই হামলা চালায় ইজ়রায়েল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৮:১৯
ইজ়রায়েলি হানার পর ধোঁয়ায় ঢেকেছে তেহরানের আকাশ। সোমবার।

ইজ়রায়েলি হানার পর ধোঁয়ায় ঢেকেছে তেহরানের আকাশ। সোমবার। ছবি: রয়টার্স।

ইরানের রাজধানী তেহরানে হামলার পরিধি বৃদ্ধি করার কথা ঘোষণা করল ইজ়রায়েল। ইজ়রায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, এই হামলার নিশানায় রয়েছে ইরান সরকারের কর্তা-ব্যক্তিরাই।

Advertisement

ইজ়রায়েলের এই ঘোষণার পরেই ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে তেহরানে। ইরানের ‘তাসনিম নিউজ়’-এর তরফে এমনটাই জানানো হয়েছে। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সোমবার তেহরানের রেভোলিউশন স্কোয়্যারে ইরানের উপর মার্কিন হামলার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বহু মানুষ। ওই জায়গা লক্ষ্য করেই হামলা চালায় ইজ়রায়েল। যদিও ওই প্রতিবেদনেই দাবি করা হয়েছে যে, তেহরানের কেন্দ্রস্থলে ইজ়রায়েলি হামলা প্রতিহত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম)।

শনিবার থেকে ইরানে লাগাতার হামলা চালাচ্ছে ইজ়রায়েল এবং আমেরিকা। সেই হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। হামলা, পাল্টা হামলায় উত্তপ্ত পশ্চিম এশিয়া। সেই পরিস্থিতিতে ইরানের পরমাণুকেন্দ্রগুলি অক্ষত রয়েছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে অনেকের মনেই। এই পরিস্থিতিতে তেহরান লক্ষ্য করে ইজ়রায়েলি হামলার জেরে ইরানে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন