সরাসরি
Iran-Israel-US Conflict

বাগদাদে মার্কিন দূতাবাস চত্বরের হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান! সৌদিতে মার্কিনসেনার পাঁচ বিমান ক্ষতিগ্রস্ত

সৌদি আরব প্রশাসন জানিয়েছে, দেশের পূর্ব ভাগে ইরানের ড্রোন হামলা প্রতিহত করেছে তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১১:৩৭
ইজ়রায়েলের আকাশে কালো ধোঁয়া।

ইজ়রায়েলের আকাশে কালো ধোঁয়া। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১১:৪০ key status

নিউ ইয়র্কে প্রতিবাদ

ইরানে হামলার বিরুদ্ধে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে প্রতিবাদ। হাতে প্ল্যাকার্ড নিয়ে যুদ্ধের নিন্দা করলেন বহু মানুষ।

timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১১:৩৮ key status

হামাসের আর্জি

প্রতিবেশী দেশগুলিতে হামলা থামাতে ইরানকে আর্জি জানাস প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। 

Advertisement
timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১১:২০ key status

তেহরানের সঙ্গে কথা ফ্রান্স, ইটালির!

‘দ্য ফিনানশিয়াল টাইমস’ বলছে, তেহরানের সঙ্গে কথা বলছে ফ্রান্স এবং ইটালি। সূত্রের খবর, হরমুজ় প্রণালী দিয়ে যাতে তাদের বাণিজ্যিক জাহাজ নিরাপদে আসতে পারে, তা নিয়ে চুক্তিকে পৌঁছোতে চাইছে ইউরোপের দুই দেশ। ওই সূত্র বলছে,  পশ্চিম এশিয়া থেকে তেল, গ্যাস আমদানি আবার শুরু করতে চাইছে ফ্রান্স এবং ইটালি।

timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১১:১৩ key status

খার্গ আইল্যান্ডে পর পর বোমা!

ইরানের খনিজ তেলের প্রধান ঘাঁটি খার্গ আইল্যান্ডে হামলা চালাল আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খার্গের সামরিক ঘাঁটিগুলি ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছে। তবে এখনও ওই দ্বীপের তেলের ঘাঁটিগুলিতে হাত দেয়নি মার্কিন সেনা। ইরান যদি হরমুজ় প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেয়, তবে তেলের ঘাঁটিতেও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খার্গে হামলা নিয়ে এখনও তেহরানের বক্তব্য জানা যায়নি।

Advertisement
timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১১:১৩ key status

কটাক্ষ ইরানের বিদেশমন্ত্রীর!

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আগারঘচির দাবি, যে রাশিয়ার তেল নিয়ে এত দিন আমেরিকা হুমকি দিয়ে আসছিল ভারতকে, এখন সেই তেলের জন্যই গোটা দুনিয়ার কাছে তাদের ভিক্ষা চাইতে হচ্ছে। ভারতের কাছেও আমেরিকা হাত পাতছে বলে দাবি করেছেন তিনি।

timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১০:৪১ key status

ইজ়রায়েলের হুঁশিয়ারি

ইরানের তবরিজ় শহর বাসিন্দাদের ছাড়তে বলল ইজ়রায়েল। ইরানের উত্তর-পশ্চিম দিকে রয়েছে সেই শহর। সেখানে হামলা চালানোর হুঁশিয়ারি দিল বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। 

Advertisement
timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১০:৩৩ key status

হামলা রুখল কাতার

কাতারের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইরানের হামলা প্রতিহত করেছে তারা। দোহার বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। 

timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১০:৩২ key status

মার্কিন বিমান ক্ষতিগ্রস্ত

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, সৌদি আরবে আমেরিকার বায়ুসেনার পাঁচটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলি সৌদির বিমানঘাঁটিতে রাখা ছিল। 

timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১০:২৭ key status

হামলা প্রতিহত করল সৌদি

সৌদি আরব প্রশাসন জানিয়েছে, দেশের পূর্ব দিকে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তা প্রতিহত করা হয়েছে।

timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১০:২১ key status

ফের নিশানায় দুবাই

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবার দুবাইয়ে হামলা ইরানের। শুক্রবার রাতে (স্থানীয় সময়) ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। তা প্রতিহত করা হয়। আর তা করতে গিয়েই ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ ছিটকে লাগে দুবাইয়ের ফিনানশিয়াল হাবের একটি বহুতলে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। 

timer শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১০:১৮ key status

বাগদাদে হামলা!

বাগদাদে মার্কিন দূতবাসের হেলিপ্যাড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এমনটাই জানিয়েছেন ইরাকের এক প্রশাসনিক কর্তা। মার্কিন দূতাবাস থেকে ধোঁয়া বার হতে দেখা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন