সরাসরি
US-Iran Conflict

বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানিকেন্দ্রে ড্রোন হামলা ইরানের, রুখে দিল কাতার! তবে আপাতত বন্ধ উৎপাদন

ইরানের পরমাণুকেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে দাবি করলেন রাষ্ট্রপুঞ্জের পরমাণু পর্যবেক্ষণ সংস্থায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজ়া নাজাফি। বার্তা দিল রাশিয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৮:১০
Live update of Iran, US, Israel conflict and situation of middle east

দোহায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৭:৪০ key status

ফিরিয়ে আনা হবে ভারতীয়দের!

যুদ্ধ পরিস্থিতির মাঝে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যাপারে প্রস্তুত কেন্দ্র। জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি জানান, পশ্চিম এশিয়ায় আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের ভারতীয় মিশনগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সরকারের তরফে। কী ভাবে সেই সব দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরত পাঠানো যায়, তা নিয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের ঊর্ধ্বতন আধিকারিকেরা আলোচনা করছেন বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। 

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৬:৪৩ key status

কাতারের জ্বালানিকেন্দ্রে হামলা?

কাতার জানিয়েছে, তারা ইরানের দু’টি ড্রোন হামলা রুখে দিয়েছে। ইরানের নিশানায় ছিল কাতারের জ্বালানিকেন্দ্র। কাতারের প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যেই এই হামলার চেষ্টার কথা জানিয়েছে। তারা এ-ও জানিয়েছে, এই হামলায় হতাহতের কোনও খবর নেই। তবে বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী সংস্থা ‘কাতার এনার্জি’ জানিয়েছে, তারা বর্তমানে কেন্দ্র বন্ধ রেখেছে।

Advertisement
timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৬:৪২ key status

নিশানায় নেতানিয়াহু দফতর?

ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী দাবি করেছে, তারা ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ে হামলা চালানো হয়েছে! ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানায় ইরান।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৬:৪২ key status

রাশিয়ার বার্তা

সোমবার ক্রেমলিন জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা ইরান নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছে। নজর রাখছে ঘটনাক্রমের উপরও।  

Advertisement
timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৬:৪২ key status

ইরানের পরমাণুকেন্দ্রে হামলা?

আমেরিকা এবং ইজ়রায়েলি হামলায় কি ক্ষতিগ্রস্ত ইরানের পরমাণুকেন্দ্র? ছবিটা এখনও স্পষ্ট নয়। তবে ইরানের রাষ্ট্রদূত রেজ়া নাজাফির দাবি, রবিবার ইজ়রায়েল-আমেরিকার যৌথ হামলায় ক্ষতি হয়েছে নাতান্‌জ় পরমাণুকেন্দ্র। যদিও রাষ্ট্রপুঞ্জের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা এখনও বিষয়টি নিয়ে নিশ্চিত কোনও তথ্য দেয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন